কওমী পাঠ্য কিতাব

শরহে মিয়াতে আমেল (আরবি-বাংলা)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳208

৳ 32035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 112

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“শরহে মিয়াতে আমিল” গ্রন্থকার পরিচিতি

নাম ও বংশ : নাম : আব্দুর রহমান, উপাধি : ইমামুদ্দীন, লকব, জামী। পিতার নাম : আহমদ, দাদার নাম : মুহাম্মদ। তবে কেউ কেউ বলেন, তিনি নুরুদ্দীন উপাধিতেও অধিক পরিচিতি ছিলেন। তিনি ইমাম মুহাম্মদ (র.)-এর বংশধর ছিলেন।

জন্ম : তিনি ৮১৭ হিজরি ২৩ শে শা’বান মাসে খুরাসানের অন্তর্গত জাম নামক এলাকায় জন্মগ্রহণ করেন এবং সেই জাম নামক এলাকার দিকে সম্পর্ক করে তাঁকে জামী বলা হয়। শিক্ষাজীবন : তিনি প্রথমে গ্রামের মকতবে কুরআনুল কারীমের অধ্যয়ন করেন এবং ইলমে নাহু স্বীয় পিতা হযরত শায়খুল ইসলাম আহমদ জামী (র.)-এর নিকট শিক্ষা লাভ করেন। এরপর হেরাত চলে গিয়ে আল্লামা জুনাইদ বোগদাদী (র.) হতে মুখতাসারুল মা’আনী, মুতাওয়াল ইত্যাদি কিতাব অধ্যয়ন করেন। এরপর তিনি মীর সাইয়েদ শরীফ জুরজানীর প্রিয় শাগরেদ খাজা আলী সমরকন্দির দরসে উপস্থিত হন এবং তাঁর থেকে বিভিন্ন বিষয়ে ইলম অর্জন করেন।

বাহ্যিক ইলম অর্জনের পর তিনি মাখদূমুল আরেফীন মাওলানা সা’দুদ্দীন কাশগরী (র.)-এর নিকট বাইয়াত হন। তিনি একজন খাঁটি নবী প্রেমিক ছিলেন। নবী করীম (সা.)-এর শানে লিখিত তাঁর কাব্যগুলো আজও চির ভাস্কর।

রচনাবলি : আরবি ও ফারসি ভাষায় তার বহু অমূল্য গ্রন্থ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, ১. রিসালাহ ফী ওয়াহদাতিল উজ্দ, ২. লাইলী মজনু, ৩. ইউসুফ জোলায়খা, ৪. শাওয়াহিদুন নবুওয়াত, ৫. আল ফাওয়ায়িদুয যিয়াইয়্যাহ, ৬. শরহে মিয়াতে আমিল ।

মৃত্যু : তিনি ৮১ বছর বয়সে ৮৯৮ হিজরির মুহাররম মাসে এই ধরা ত্যাগ করে পরপারে পাড়ি জমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শরহে মিয়াতে আমেল (আরবি-বাংলা)
ইংরেজি নাম sorshe miyate amel arbi bangla
লেখক শায়খ আব্দুর রহমান জামী রহ., হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন
প্রকাশনী ফুলদানী প্রকাশনী
বিষয় কওমী পাঠ্য কিতাব,বিবিধ ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা বাংলা ও আরবি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
শা

লেখক সম্পর্কে

শায়খ আব্দুর রহমান জামী রহ.

কওমী পাঠ্য কিতাব বিষয়ক লেখক · প্রকাশক: ফুলদানী প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 208

৳ 32035% ছাড়