ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

ইসলামি গল্প

জান্নাতি দুলহান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳144

৳ 24040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 96

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

উহুদ যুদ্ধের পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবীকে মক্কা এবং তার আশপাশের এলাকায় প্রেরণ করলেন। গুপ্তচর হিসেব। দলপতি আসেম বিন সাবেত (রা.)। হাদআ (স্থানের নাম) পৌঁছার পর লিহয়ান গোত্র তাঁদের আগমন সম্পর্কে অবগত হলো। সাথে সাথে দু‘শজন তীরন্দাজের এক বাহিনী পাঠালো। কাফেররা সাহাবীদের অনুসন্ধ্যান করতে করতে এক স্থানে এসে কিছু খেজুরে বীচি দেখতে পেলো। সাহাবীরা সেখানে বসে খেজুর খেয়েছিলেন। বিচীগুলো দেখে কাফেররা বলে উঠলো- এই তো ইয়াসরিবের খেজুর! সেখান থেকে সাহাবীদের পদচিহ্ন অনুসরণ করে অগ্রসর হতে থাকলো। একপর্যায় খোঁজ পেয়ে গেলো সাহাবীদের। সাহাবীদের ক্ষুদ্র দলটি শত্রুদের দেখে একটি উঁচু টিলায় আশ্রয় নিলো। শত্ররা চারিদিক থেকে ঘিরে ফেললো। বললো- উপর থেকে নেমে এসো। স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো। প্রতিশ্রুতি দিচ্ছি- তোমাদের কাউকে হত্যা করবো না।

সাহাবীরা পরামর্শ করলেন। দলপতি আসেম (রা.) বলেন- আল্লাহর শপথ! শহীদ হতে প্রস্তুত তবুও কাফেরদের নিরাপত্তা গ্রহণ করবো না। হে পরওয়ার দিগার! আপনি আপনার রাসূলকে আমাদের সংবাদ পৌঁছে দিন!

দু‘পক্ষ থেকে তীরন্দাজি শুরু হলো। কাফেরদের অনবরত তীর নিক্ষেপে আসেম (রা.)-সহ সাতজন সাহাবী শহীদ হলেন। বাকি তিনজন কাফেরদের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে নিচে নেমে এলেন। তাঁদের অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে ফেললো। এক সাহাবী সহ্য না করতে পেরে বলে উঠলেন- ‘গোড়াতেই বিশ্বাস ঘাতকতা! আমি যাবো না।’ তাঁকেও শহীদ করে দেয়া হলো।

বাকি রইলেন- হযরত খুবাইব ও যায়েদ ইবনে দাসিনা রাযিয়াল্লাহু আনহুমা। এঁদের মক্কায় নিয়ে বিক্রি করে দিলো।

বদর যুদ্ধে খুবাইব (রা.) হারেস বিন আমেরকে হত্যা করেছিলেন। হারেসের সন্তানরা পিতৃহত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ছিলো। তাই খুবাইব (রা.)-কে কিনে বন্দি করে রাখলো.

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জান্নাতি দুলহান
ইংরেজি নাম jannati dulhan
লেখক নাজমুল বিন নিজাম কাসেমী
প্রকাশনী রাহে জান্নাত কুতুবখানা
বিষয় ইসলামি গল্প
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা120
ভাষাbangla
বান্ডিংpaperback
না

লেখক সম্পর্কে

নাজমুল বিন নিজাম কাসেমী

ইসলামি গল্প বিষয়ক লেখক · প্রকাশক: রাহে জান্নাত কুতুবখানা

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 144

৳ 24040% ছাড়