ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২১টি পাতা পড়ে দেখুন

ঈমান আক্বিদা ও বিশ্বাস

আকিদাতুত ত্বহাবি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳165

৳ 30045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 135

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইসলামি শরিয়তের মৌলিক বিষয় পাঁচটি।

১. আকিদা; ২. ইবাদত; ৩. মুআমালাত; ৪. মুআশারাত; ৫. আখলাক।

এই পাঁচটি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় হলো, আকিদা- বিশ্বাস । বাকি বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া বা না হওয়া আকিদার ওপর নির্ভরশীল। যদি আকিদা-বিশ্বাস সঠিক হয় তাহলে বাকি আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পক্ষান্তরে আকিদা সঠিক ও বিশুদ্ধ না হলে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না।

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার ওপর এ যাবত বহু গ্রন্থ রচিত রয়েছে। ইমাম আবু জাফর আহমাদ বিন মুহাম্মদ বিন সালামাহ তহাবি রহ. বিরচিত ‘আল-আকিদাতু-তহাবিয়া’ সংক্ষিপ্ততা ও গভীর অর্থবহতার বিবেচনায় একটি বুনিয়াদি-মৌলিক কিতাব। ফলে সহস্র বছর যাবত গ্রন্থটি আরব ও অনারবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আকিদা বিষয়ক পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত এবং আকিদা শিক্ষার ধ্রুপদী গ্রন্থ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দল ও জামাতের নিকট সর্বসম্মতভাবে বরিত ও দলিল হিসেবে নিঃসংকোচে গ্রহণযোগ্য।

বক্ষমান গ্রন্থটি আল আকিদা আত তহাবিয়ার অনুবাদ ও সংক্ষিপ্ত সরল ব্যাখ্যা। ব্যাখ্যা লিখেছেন, পাকিস্তানের বিখ্যাত আলেম ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হযরত মাওলানা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ। তার ইলমি যোগ্যতা ও কৃতিত্ব বিশ্বজোড়া সমাদৃত।

আকিদা আত-তহাবিয়্যার ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা অগুনতি। প্রতিটি ব্যাখ্যাগ্রন্থ ভিন্ন ভিন্ন আঙ্গিকে এবং আলাদা উদ্দেশ্য ও লক্ষ্যে রচিত। এই ব্যাখ্যাগ্রন্থটির বিশেষত্ব হলো, আকিদার প্রত্যেকটি শিরোনামের অধীনে তিনি ঠিক ততখানি ব্যাখ্যা করেছেন যতখানি জানা অনিবার্য ও অত্যন্ত প্রয়োজনীয়। সংক্ষিপ্ত, সহজ ও জরুরি ব্যাখ্যাটুকু সন্নিবেশনের কারণে গ্রন্থটি থেকে উপকৃত হওয়া ততোধিক সহজ এবং মূলগ্রন্থের আবেদন ও বক্তব্য হৃদয়ঙ্গম করা অনায়াসসাধ্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আকিদাতুত ত্বহাবি
ইংরেজি নাম akidatut twahabi
লেখক ইমাম আবু জাফর আহম্মদ আত-তহাবী রাহি.
প্রকাশনী দারুল আরকাম পাবলিকেশন্স
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস
পৃষ্ঠা সংখ্যা ১৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা168
ভাষাbangla
বান্ডিংhard cover
ইম

লেখক সম্পর্কে

ইমাম আবু জাফর আহম্মদ আত-তহাবী রাহি.

ঈমান আক্বিদা ও বিশ্বাস বিষয়ক লেখক · প্রকাশক: দারুল আরকাম পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 165

৳ 30045% ছাড়