সমকালীন উপন্যাস

নূরজাহান (শেষ পর্ব)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳553

৳ 65015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 97

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশে যখন মাথাচাড়া দিয়ে ওঠে মৌলবাদ, সােনার বাংলার গ্রামগুলাে যখন আচ্ছন্ন করে অশিক্ষিত কাঠমােল্লারা, রাষ্ট্রব্যবস্থা এবং আইনের তােয়াক্কা না করে যখন একের পর এক ফতােয়া দিতে থাকে তারা, ফতােয়াবাজ নরপশুদের হিংস্র নখরে যখন ছিন্নভিন্ন হয় গ্রামপ্রান্তের অবলা নারী, নূরজাহান সেই নারীসমাজের প্রতিভূ। মৌলভীবাজারের ছাতকছড়া গ্রামে জন্মেছিল নূরজাহান। প্রথম বিয়ের পর স্বামী যায় নিরুদ্দেশ হয়ে। অষ্টাদশী নূরজাহানের রূপে মুগ্ধ হয়ে গ্রাম মসজিদের প্রভাবশালী মাওলানা মান্নান তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু নূরজাহানের বাবা তাকে মধ্যবয়সী মাওলানার সঙ্গে বিয়ে না দিয়ে মােতালেব নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেয়। তখন মাওলানা মান্নান ক্ষিপ্ত হয়ে ফতােয়া জারি করে নূরজাহানের দ্বিতীয় বিয়ে বৈধ নয়। অবৈধ বিয়ের অপরাধে মধ্যযুগের আরব দেশীয় কায়দায় বুক অব্দি গর্তে পোঁতা হয় নূরজাহানকে। তারপর একশাে একটি পাথর ছুঁড়ে মারা হয়। নূরজাহানের স্বামীকেও দেয়া হয় একই শাস্তি, পিতাকে করা হয় বেত্রাঘাত।

এই অপমান সইতে না পেরে সেই রাতেই বিষপানে আত্মহত্যা করে নূরজাহান। নূরজাহানের এই আত্মহত্যা আসলে মৌলবাদের বিরুদ্ধে বিশাল এক প্রতিবাদ। নূরজাহানের আত্মহত্যা আসলে ফতােয়াবাজদের বিরুদ্ধে প্রথম সােচ্চার, বাংলাদেশের সমাজব্যবস্থার গায়ে কালিমা লেপন। সুতরাং ঐতিহাসিক না হয়েও নূরজাহান এক ঐতিহাসিক চরিত্র। এই নুরজাহানকেই উপন্যাসের বিষয় করেছেন ইমদাদুল হক মিলন। নূরজাহানকে আশ্রয় করে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নির্যাতিতা নারীসমাজের অনুপুঙ্খ চিত্র। উন্মােচন করেছেন। মৌলবাদ, ফতােয়াবাজ এবং কাঠমােল্লাদের মুখােশ। বাংলাদেশের রাজনীতি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, গ্রামমানুষের জীবন ছবির মতাে ফুটে উঠেছে এই উপন্যাসে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নূরজাহান (শেষ পর্ব)
ইংরেজি নাম Noor Jahan (Ses Porbo)
লেখক ইমদাদুল হক মিলন
প্রকাশনী অনন্যা
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9847010504439
পৃষ্ঠা সংখ্যা ৫৪২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০২২ সাল
ইমদাদুল হক মিলন

লেখক সম্পর্কে

ইমদাদুল হক মিলন

১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম। লেখনীশক্তির পাশাপাশি তার রয়েছে নাট্যরচনায় পারদর্শিতা। বর্তমানে বাংলাদেশের মূলধারার সংবাদপত্র ‘কালের কন্ঠ’-এর সম্পাদক পদেও নিয়োজিত রয়েছেন তিনি। শিশুতোষ গল্প দিয়ে সাহিত্য অঙ্গনে এ গুণী লেখকের প্রবেশ, যা প্রকাশিত হয়েছিলো ‘কিশোর বাংলা’ নামক এক পত্রিকায়। তবে পাঠকের নজরে পড়েছিলেন ‘সজনী’ নামের ছোট গল্প লি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 553

৳ 65015% ছাড়