ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৯টি পাতা পড়ে দেখুন

ইসলাম ও বিজ্ঞান

রুকইয়ার আয়াত ও দুআ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳250

৳ 36031% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই বইটা মূলত রুকইয়ার জন্য প্রয়োজনীয় আয়াত ও দোয়ার সংকলন। এতে আছে ১০এর অধিক ক্যাটাগরিতে সাজানো অনেক অনেক আয়াত এবং আরও কয়েকটি ক্যাটাগরিতে প্রয়োজনীয় দোয়া। প্রতিটা আয়াত বা দোয়ার অনুচ্ছেদের শুরুতে অল্প কথায় সেই ব্যাপারে ধারণা, প্রয়োগ, উপকারিতা বা সতর্কতা উল্লেখ করা হয়েছে।

পাঠকের সুবিধার্থে এর সাথে ‘মুখতাসার রুকইয়াহ’ গ্রন্থটি সংযুক্ত করা হয়েছে। ফলে যাদের রুকইয়াহ বিষয়ে খুব বেশি ধারণা নেই, যারা আগে এই প্রসঙ্গে অন্য কোনো বই বা বিস্তারিত প্রবন্ধ পড়েননি, তারাও সংক্ষেপে পুরো বিষয়টা সম্পর্কে ধারণা নিয়ে বইটি থেকে রুকইয়াহ করতে পারবেন।

—বইটি কাদের জন্য?

১. যারা (নিজে বা পরিবারের কেউ) জিন-জাদুর সমস্যায় আক্রান্ত, তাই নিয়মিত রুকইয়াহ করছেন। তারা এটা থেকে দেখে দেখে রুকইয়ার আয়াত এবং দোয়াগুলো পড়তে পারবেন।

২. যারা রুকইয়াহ সংশ্লিষ্ট পেশায় জড়িত, অথবা ইমামতি/শিক্ষকতার সুবাদে মাঝেমাঝে মানুষের রুকইয়াহ করেন, তাদের জন্য এটা ভালো একটা হ্যান্ডবুক হবে।

৩. অনেকের তেমন কোনো সমস্যা নেই। এমনিতে সুস্থতা ধরে রাখতে মাঝেমধ্যে রুকইয়াহ করেন। কিন্তু রুকইয়ার অডিও শোনার চেয়ে তিলাওয়াত করে স্বচ্ছন্দবোধ করেন। ওদিকে ই-বুক বা অ্যাপ থেকে পড়তে ভালো লাগে না, তাদের জন্যও এটা ভালো হবে।

৪. যারা সম্পূর্ণ সুস্থ সবল, রুকইয়াহ করেন না। কিন্তু প্রতিদিনের হিফাজতের যিকরের জন্য একটা ভালো সংকলন হাতের কাছে রাখতে চান। তাদের জন্যও এটা উপকারী হবে ইনশাআল্লাহ।

৫. আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ফোন নিষিদ্ধ, কিন্তু রুকইয়াহ করা দরকার হয়। কিংবা মুরব্বিদের অনেকে এমনিতেই ফোন ইত্যাদির ঝামেলায় যেতে চায় না। তারাও রুকইয়াহ করার জন্য এই বই সংগ্রহ করতে পারেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রুকইয়ার আয়াত ও দুআ
ইংরেজি নাম Ruqyah Ayat dua
লেখক আব্দুল্লাহ আল মাহমুদ
প্রকাশনী চেতনা প্রকাশন
বিষয় ইসলাম ও বিজ্ঞান
পৃষ্ঠা সংখ্যা ২৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা280
ভাষাbangla
বান্ডিংhard cover
আব

লেখক সম্পর্কে

আব্দুল্লাহ আল মাহমুদ

আব্দুল্লাহ আল মাহমুদ। জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। তিনি একাধারে আলিমে দ্বীন, লেখক, শিক্ষক ও ব্যবসায়ী। হিফযুল কুরআন ও প্রথম দিকের জামাতের পড়াশোনা করেছেন রাজশাহীর ‘জামিয়া দারুল উসওয়াহ’-তে। দাওরায়ে হাদীস পড়েছেন ‘দারুল উলুম মুঈনুল ইসলাম’, হাটহাজারী মাদরাসায়। ২০১৬ সালে তিনি রুকইয়াহ বিষয়ক দাওয়াতী কার্যক্রম শুরু করেন। ‘রুকইয়াহ সাপোর্ট বিডি’ প্লাটফর্মের মাধ্যমে এ-বিষয়ে সম্মিলিত অনেক কাজ করেছেন, করে যাচ্ছেন।...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 250

৳ 36031% ছাড়