রমাকান্ত কামারের মজার কাণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রমাকান্ত কামার একটি কিশোর ভূত। ‘সোনারং’ গ্রামের লালটুর সঙ্গে তার গভীর বন্ধুত্ব। নিজেদের ভূতগাঁ ছেড়ে সে এখন লালটুর সঙ্গেই থাকে। লালটু হচ্ছে বাদ্যকরবাড়ির রাখাল ছেলে। মা বাবা ভাইবোন কেউ নেই তার। বাড়ির ছেলেমেয়েরাও তাকে পছন্দ করে না। তাকে ভালোবাসে শুধু রমাকান্ত কামার, গরুগুলো আর ঘুমঘুমির মাঠের রাখাল বন্ধুরা। গরুদের সর্দার খয়রার ভাষা লালটু বোঝে, খয়রাও বোঝে লালটুর ভাষা। লালটুকে সে ডাকে ‘লালটু মহারাজ’। বাড়ির সতেরোটি ছেলেমেয়ে একবার লালটুর আর তার গরুগুলোর সঙ্গে ভীষণ দুষ্টুমি করেছিল। লালটু সেজে রমাকান্ত তাদের বেদম শাস্তি দিয়েছিল। গৃহশিক্ষক হাতেম মাস্টার ইংরেজিতে কাঁচা। তাঁকে কীভাবে ইংরেজির জাহাজ বানিয়ে দিল ভূতগাঁয়ের অতুল পণ্ডিত আর অক্ষর জ্ঞানহীন লালটুকে কয়েকঘণ্টার মধ্যে কেমন করে বানিয়ে ফেলল ক্লাস সেভেনের ছাত্র এই নিয়ে শিশু কিশোর পাঠকদের জন্য এই জমজমাট উপন্যাস।
বইয়ের তথ্য
| নাম | রমাকান্ত কামারের মজার কাণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | Ramakant Kumarer mojar kando |
| লেখক | ইমদাদুল হক মিলন |
| প্রকাশনী | অনন্যা |
| বিষয় | রহস্য , গোয়েন্দা, একশন ও এডভেঞ্চার গল্প,বয়স যখন ৮-১২ |
| আইএসবিএন | 9789849655145 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
