ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
ভেষজ উদ্ভিদের লোকজ ব্যবহার-১ম খণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এই বইয়ে রয়েছে প্রাচীন তত্ত্ব এবং আধুনিক বিজ্ঞান ও গবেষণার সমন্বয়। এই বইয়ের প্রতিটি অনুচ্ছেদে সম্পূর্ণ আলাদাভাবে প্রতিটি অঙ্গের জন্য DOS থেরাপি বা প্রকৃতির বিভিন্ন উপাদানের সাদৃশ্য ও কার্যকারিতার সচিত্র বর্ণনা করা হয়েছে। এই বইটি ভেষজ চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য হতে পারে এক অনন্য রচনা আর গবেষকদের জন্য খুলে দিতে পারে চিন্তা ও গবেষণার অবারিত দুয়ার। শুধু তাই নয় সাধারণ মানুষও এই বই থেকে পেতে পারেন ভেষজ চিকিৎসা বিষয়ক জ্ঞান- যা হতে পারে তাদের সুস্থ, সুন্দর জীবনের পাথেয়। বইটি প্রকাশের জন্য বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের প্রিন্সিপাল সর্বজন শ্রদ্ধেয় ডা. আমিরুল ইসলাম এর মূল্যবান পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আর গবেষণাগারের সকল গবেষক ও সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এই বইটি লাভ করেছে পরিপূর্ণতা তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা।
বইয়ের তথ্য
| নাম | ভেষজ উদ্ভিদের লোকজ ব্যবহার-১ম খণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | vesoj udvuder lokoj babohar - 1st khondo |
| লেখক | ডা. আলমগীর মতি |
| প্রকাশনী | প্রান্ত প্রকাশন |
| বিষয় | ভেষজ ও আয়ুর্বেদিক |
| আইএসবিএন | 9789849040644 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩১৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
