ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

শিশু-কিশোর গল্প

FUN CROSSWORD PUZZLES FOR KIDS

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

যেকোনো ভাষারই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে শব্দার্থ মনে রাখা। ব্যাকরণের পেছনে যদি এক বছর সময় দিতে হয়, শব্দার্থের পেছনে দিতে হয় আজীবন। তাছাড়া এই মুখস্থ করার কাজটাই অত্যন্ত কঠিন। কিন্তু শিশুরা তাদের স্বচ্ছ মন দিয়ে এটা সহজে করতে পারে। তাই ছোট থাকতেই তাদেরকে যদি নিত্যপ্রয়োজনীয় শব্দার্থ শেখানো যায়, তবে সেগুলো খুব ইফেক্টিভ হয়। বড় হলে সেগুলো খুব কাজে লাগে।

এ লক্ষ্য থেকেই আমাদের এই বইটির অবতারণ। ৭ থেকে ১০ বছরের শিশুদের জন্য। আমরা চাই শিশুরা শব্দার্থ শিখুক খেলার ছলে। গেইম খেলতে খেলতে। এই বইতে শিশুরা এমন শব্দই শিখবে, যেগুলো বহুল প্রচলিত। বাস্তব জীবনের পদে পদে যেগুলো তাদের লাগবে। অ্যাকাডেমিক পড়াশোনা, কর্মক্ষেত্র— সর্বত্র যেগুলোর ব্যবহার—এমন প্রয়োজনীয় শব্দ নিয়ে এই বইয়ে ৫০টি পাজল গেইম। একেকটি পাজল গেইম শিশুরা খেলবে এবং নতুন নতুন শব্দ শিখতে থাকবে। এভাবে পুরো বইটি শেষ করার পর শিশুরা দেখবে তাদের ঝুড়িতে ১৮৮টি শব্দার্থ যুক্ত হয়ে গেছে, যেগুলো দৈনন্দিন কথোপকথনে লাগে।

নতুন শব্দ শেখার সবচেয়ে পাওয়াফুল পদ্ধতিগুলোর একটি হলো active recall পদ্ধতি। বিজ্ঞানসম্মত এই পদ্ধতিতে পড়লে মস্তিষ্ক শুধু পড়েই না, প্রতিনিয়ত শিখতে থাকে। এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করা হয়েছে বইয়ের সবগুলো গেইমে। এছাড়া যুক্ত করা হয়েছে শব্দের সাথে প্রাসঙ্গিক আকর্ষণীয়, কালারফুল সব ইলাস্ট্রেশন; ফলে শব্দ আরও বেশি মনে গাঁথতে সাহায্য করবে।আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম FUN CROSSWORD PUZZLES FOR KIDS
ইংরেজি নাম FUN CROSSWORD PUZZLES FOR KIDS
লেখক তাবাস্সুম মোস্লেহ বুশরা
প্রকাশনী ওয়াফি পাবলিকেশন
বিষয় শিশু-কিশোর গল্প
পৃষ্ঠা সংখ্যা ৭২
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
তা

লেখক সম্পর্কে

তাবাস্সুম মোস্লেহ বুশরা

তাবাস্সুম মোস্লেহ বুশরা নটিংহাম বিশ্ববিদ্যালয় (মালয়েশিয়া ক্যাম্পাস) হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ এর উপর স্নাতক সম্পন্ন করেন এবং আস সালাম ইনস্টিটিউট এ আলিমিয়া কোর্সে অধ্যায়নরত আছেন। তিনি aboutislam.net সহ বিভিন্ন ওয়েবসাইটে ফ্রীল্যান্স রাইটার হিসাবে বিভিন্ন বিষয়ের উপর লিখালিখি করেন এবং বর্তমানে বাচ্চাদের মেধাবিকাশে সহায়তা করার লক্ষে বিভিন্ন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়