ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন
ডায়াবেটিসের উপর নজর রাখুন নিজেকে রক্ষা করুন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলাদেশে ডায়াবেটিস মহামারি আকারে বিরাজ করছে। বস্তুত সারা পৃথিবীই এ মহামারিতে পর্যুদস্ত। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে খুব দ্রুত ও অপরিকল্পিতভাবে নগরায়ণ হচ্ছে, মানুষের দৈহিক ওজন বৃদ্ধি পাচ্ছে আনুপাতিক ও কাঙ্ক্ষিত হারের চেয়ে বেশি হারে, মানুষের দৈহিক শ্রমবিমুখ জীবনযাপন জাঁকিয়ে বসেছে, মানসিক চাপ বেড়েছে অনেকগুণ, পরিবেশগত কারণ শারীরবৃত্তীয় বিপর্যয় ঘটাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস সব বয়সের মানুষকে আক্রান্ত করছে এবং অন্যান্য বিপাকজনিত রোগের মতোই ডায়াবেটিসের ব্যাপকতা বিস্তৃতি করছে। অঞ্চলভেদে বিভিন্ন দেশের মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকির ও তীব্রতার কিছুটা চরিত্রগত ভিন্নতা রয়েছে। উন্নত দেশসমূহের তুলনায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে টাইপ-১ ডায়াবেটিসের রোগীর সংখ্যা লক্ষ্যণীয় হারে কম। আবার এসব দেশের জনগণের মাঝে অধিক হারে টাইপ-২ ডায়াবেটিস-এ আক্রান্ত হতে দেখা যাচ্ছে এবং অনেককেই তুলনামূলক কম বয়সে এ ধরনের ডায়াবেটিসে ভুগতে হচ্ছে। উন্নত দেশে মহিলাদের বেশি সংখ্যায় টাইপ-২ ডায়াবেটিসে ভুগতে দেখা যায়, আর উন্নয়নশীল দেশে পুরুষরা টাইপ-২ ডায়াবেটিসে বেশি সংখ্যায় ভোগে। আগের তথ্যটি কিছু ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটায়। যেমন- অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (অতিরিক্ত লবণ জাতীয় খাদ্য গ্রহণ, চর্বি জাতীয় খাদ্যাধিক্য, ক্যালরিসমৃদ্ধ খাদ্য গ্রহণ ইত্যাদি)
বইয়ের তথ্য
| নাম | ডায়াবেটিসের উপর নজর রাখুন নিজেকে রক্ষা করুন |
|---|---|
| ইংরেজি নাম | diabeteser upor nojor rakhun nijeke rokkha korun |
| লেখক | ডা. শাহজাদা সেলিম |
| প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
| বিষয় | স্বাস্থ্য ও পরামর্শ |
| আইএসবিএন | 9789845260657 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!