ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

স্বাস্থ্য বিষয়ক বিবিধ বই

পাইলস ফিস্টুলা ও কলোরেক্টাল ক্যান্সার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳220

৳ 28021% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"পাইলস ফিস্টুলা ও কলোরেক্টাল ক্যান্সার" বইটি সম্পর্কে কিছু কথা:

পাইলস বা অর্শ রােগের নাম জানেনা এরূপ লােক খুব কম আছেন। সর্ব সাধারণের ধারণা মলদ্বারের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তার পাইলস হয়েছে। ছােটবেলা বিভিন্ন শহর, গ্রামে গঞ্জে দেখেছি “অর্শ, ভগন্দর ও গেজ চিকিৎসালয়”। জানতাম মলদ্বারের সমস্ত রােগ কৃমির বাসা থেকে উৎপত্তি। এমবিবিএস পড়তে এসে এ বিষয়ে কিছু জ্ঞানার্জন হলাে। এফসিপিএস পড়বার সময় এসব জ্ঞান আরও কিছুটা সমৃদ্ধ হলাে। কিন্তু তারপরও পুরাে বিষয়টি সম্পর্কে কৌতূহল মিটল না। রােগীদের দেখেছি অপারেশনের ভয়ে রাত্রে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ যুগ যুগ ভুগেও অপারেশন করছেন না রােগটি আবার হবে এই ভয়ে।

অনেক রােগীকে দেখেছি উচ্চবিত্ত না হওয়া সত্তেও পাইলস অপারেশনের জন্য বিদেশ যাচ্ছেন। কারণ একটিই আর তা হলাে এত কষ্ট করে অপারেশন করবাে কিন্তু যদি আবার হয়? তারচেয়ে বিদেশে গিয়ে একবার কষ্ট করি। কোন রােগী ভাবছেন এটি একটি গােপন রােগ, কেউ ভাবছেন যৌন রােগ, কেউ ভাবছেন নিশ্চয়ই কোন পাপের ফল, কেউ ভাবছেন এরােগের অপারেশন না করাই ভাল কারণ আবারতাে হবেই তাই কোনরূপ ওষুধ পথ্য খেয়ে যতদিন চালানাে যায় তাই উত্তম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পাইলস ফিস্টুলা ও কলোরেক্টাল ক্যান্সার
ইংরেজি নাম Piles fistula and colorectal cancer
লেখক অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল হক, ডা. সজল আশফাক, ডা. আসিফ আলমাস হক
প্রকাশনী অনুপম প্রকাশনী
বিষয় স্বাস্থ্য বিষয়ক বিবিধ বই
আইএসবিএন 9849844042483
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০২২ সাল
অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল হক

লেখক সম্পর্কে

অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল হক

অধ্যাপক ডা. এ.কে.এম ফজলুল হক। জন্ম ২৫ জানুয়ারি ১৯৫৮ সাল, পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানাধীন গাজিপুরা গ্রামে। ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এণ্ড সার্জন্স (বিসিপিএস) থেকে সার্জারীতে এফসিপিএস লাভ করেন। এরপর ১৯৯৪ সালে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৫-৯৬ সালে তিনি সিঙ্গাপুর জেনার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 220

৳ 28021% ছাড়