সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"উইলে চার টাকা দুই আনা : সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির" বইয়ের ফ্ল্যাপের লেখা:
ভারতবর্ষের ইতিহাসে সম্রাট ও ব্যক্তি আওরঙ্গজেব এক অন্য ধরনের চরিত্রের মানুষ। ভারতবর্ষ ও ব্রিটিশের অনেক ঐতিহাসিক আওরঙ্গজেবকে চিত্রিত করেছেন হিন্দুবিদ্বেষী, জিজিয়া কর আদায়কারী, নিষ্ঠুর সম্রাট রূপে। তাঁদের এরূপ চিত্রবর্ণনের নিদর্শন বা সমর্থন পেতে অন্য কোথাও সন্ধান না করে শুধু ভারতবর্ষের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পঠিত সাধারণ ইতিহাস ঘাঁটলেই যথেষ্ট। তবে যারা এ মতের বিপরীতে সত্যানুসন্ধানী, তাঁদের নিদর্শন ও প্রমাণ পেতে হলে ঘাঁটতে হবে অনেক ঐতিহাসিক দলিল ও দস্তাবেজ। তবে এসব কথার আপস-রফা বিজ্ঞানভিত্তিক যুক্তি-তর্ক ব্যতিরেকে মেনে নেয়া যেমন সম্ভব নয় তেমনি উচিতও নয়।
আওরঙ্গজেব সম্পর্কে ইতিহাসে যত নিন্দা অপপ্রচারের অবতারণা হয়েছে তার বিপরীতে আওরঙ্গজেব সত্যি কেমন প্রকৃতির সম্রাট ছিলেন তা জানার আগ্রহ থেকে এই পুস্তকটি রচনায় উদ্বুদ্ধ হয়েছেন জয়নাল হোসেন। এই ঐতিহাসিক চরিত্রটি নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার ক্ষেত্রে পুস্তকটি হবে সত্যি এক অন্যদৃষ্টির পাথেয়স্বরূপ।
বইয়ের তথ্য
| নাম | সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির |
|---|---|
| ইংরেজি নাম | somrat aorngjeber vitor bahir |
| লেখক | জয়নাল হোসেন |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| বিষয় | ঐতিহাসিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789842003219 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!