বনের খবর
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বনের খবর বাংলা সাহিত্যের ক্লাসিক। আজ থেকে প্রায় একশ’ বছর আগে প্রকাশিত, অথচ ভাষা ও বাক্ভঙ্গিতে, কাহিনী নির্মাণ কৌশলে আধুনিকতম। বাংলা সাহিত্যের বিখ্যাত রায় সাহিত্য-পরিবারের কৃতী প্রমদারঞ্জন রায় এর রচয়িতা। পেশায় ছিলেন ভারতের বৃটিশ যুগের অসমসাহসী এক কৃতী সার্ভেয়ার। ১৮৯৯ থেকে ১৯২০ সালে পূর্ববঙ্গ, আসাম, দেরাদুন, বেলুচিস্তান, বার্মার শান স্টেট ও কেং টুং রাজ্যের দুর্গম অঞ্চল ঘুরে ঘুরে জরিপের কঠিন কাজ করেন নিবিড় নিষ্ঠায়। সেই সূত্রে বাঘ, ভাল্লুক, হাতি, গণ্ডার, সাপ ও বুনো মোষের এমনকি নরখাদক নাত্ (ঘঁঃ) আদিবাসী মানুষের বিচিত্র অভিজ্ঞতা এঁকেছেন।
বাঙালি জীবনে যা সচরাচর ঘটে না। শরীর-ঝলসানো গ্রীষ্ম কিংবা এমন শীত যে কম্বলে ঢাকা বালতির পানিও হয়ে যায় কঠিন বরফ। হিংস্র দস্যুদলের নিত্য প্রতিবেশী হয়ে জীবনে এমন অভিজ্ঞতাও বাংলা সাহিত্যে পাওয়া যায় না। এমন বিচিত্র বিষয়ে লেখা বই বাংলায় এই প্রথম এবং এখনও পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। বনের খবরের সে সব অঞ্চলে এখন সেই গভীর নিশ্চিদ্র অরণ্যও আর নেই। কিন্তু বনের খবর বইটি এখনও অনন্ত যৌবনা। ভাষায় এখনও আধুনিক, ঝরঝরে। কিশোর ও বড় সবার কাছে সমান জনপ্রিয় কাহিনী-রস ও বিন্যাসে। তেমনি ভয়ঙ্কর শিহরণ জাগানিয়া। জিম করবেট ও পচাব্দী গাজীর শিকার কাহিনীর বহু আগের হয়েও অভিনবত্বে এখনো চিরসজীব। ভূমিকা ‘বনের খবর’ বাংলা সাহিত্যে বিংশ শতাব্দীর প্রথম দিকে রচিত এক অসামান্য স্মৃতিকথা।
তাও বন-অরণ্যে ও মরুভূমি-প্রায় অঞ্চলে জরিপকালীন সময়ের। এ রকম লোমহর্ষক ও আনন্দ-বেদনা-দায়ক বই পড়ার সুখ কি ভোলা যায়! দেবাযুন, বেলুচিস্তান, পার্বত্য চট্টগ্রাম, বার্মা, আসামের বন ও নিবিড় অরণ্যের আলেখ্য ও তাদের জীবনাচরণ দিয়ে পাঠককে নেশাগ্রস্ত স্বপ্নবিলাসী করে তোলার বই। সেই সঙ্গে ১৯০৪-১৯০৫ সাল পর্যন্ত বেলুচিস্তানের অরণ্যহীন বালি-পাথুরে ভূমিপুত্রদের কঠোর জীবন ও শীতের দেখা পাই। প্রমদারঞ্জন রায়ের সার্ভেয়ার জীবনে দেখা এই ১৮৯৯ থেকে ১৯২০ সালের রূপকথার মতো গভীর অরণ্য বাংলা সাহিত্যের কোনো বইতে আমার পড়ার সুযোগ হয়নি।
সেই অরণ্যও মানুষের হাতে ধ্বংস হয়ে গেছে মাত্র একশ বছরে। অরণ্য দেখার সুযোগ আমার কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে হয়নি। যখন থেকে দেখা ও খোঁজা শুরু করেছি তখন পার্বত্য চট্টগ্রামের কোথাও তেমন অরণ্য আর নেই। বিখ্যাত সংরক্ষিত অরণ্য কাচলং, সাজেক, মাতামুহুরী ও সাঙ্গু উধাও। সিলেটে অরণ্য দেখিনি। সুন্দরবনেও যাওয়ার সুযোগ পাইনি তরুণ বয়সে। বনের খবর প্রকাশিত হয় ১৯২০ সালের পরে পুস্তকাকারে। তার আগে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী সম্পাদিত ‘সন্দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে কিছু লেখা ছাপা হয়েছিল। ১৯৬৪-৬৫ সালের দিকে ‘বনের খবর’ বইটি কিনে প্রায় এক নিশ্বাসে পড়ে ফেলি। তার আগে থেকেই আমি মাতাল পাঠক। বইয়ের শুরু থেকে এক দানবীয় আকর্ষণ আমাকে পেয়ে বসে। দেরাদুন থেকে বার্মার শান প্রদেশের অরণ্য ও পশুপাখি আরো নিবিড়।
বইয়ের তথ্য
| নাম | বনের খবর |
|---|---|
| ইংরেজি নাম | boner khobor |
| লেখক | প্রমদারঞ্জন রায় |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| বিষয় | নানাদেশ ভ্রমণ |
| আইএসবিএন | 9789842003493 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842003493 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
