হোমিও

হোমিও অ্যান্ড বায়ো আরোগ্য বিধান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳520

৳ 65020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 130

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবাণিতে 'হোমিও অ্যান্ড বায়ো আরোগ্য বিধান' গ্রন্থটি লেখা শেষ করতে পেরে লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি। ইহা নিঃসন্দেহে মেটিরিয়া মেডিকার বিকল্প নয়, বরং হোমিওপ্যাথিক ও বায়োকেমিক মতে চিকিৎসার সহজ সহায়িকা গ্রন্থ হিসাবে গণ্য হতে পারে। রোগী চিকিৎসাকালে বিশেষত চিররোগ চিকিৎসায় চিকিৎসককে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ করতে হয়। যেমন- রোগীর নিজ অর্জিত বা বংশীয় কোনো ধাতুদোষ আছে কি না, কাতরতা, লক্ষণের হ্রাস-বৃদ্ধি, রোগের উত্তেজক কারণ ইত্যাদি। উল্লেখিত বিষয়গুলোর দিকে লক্ষ রেখে ওষুধ বর্ণনাকালে ওষুধের পদার্থ পরিচয় বা উৎপত্তি, ক্রিয়াক্ষেত্র, রোগোৎপত্তির কারণ,

হ্রাস-বৃদ্ধি, একটি ওষুধের সাথে অপর ওষুধের সম্বন্ধ (যেমন: অনুপূরক, পরে ব্যবহার্য বা পরবর্তী ওষুধ, বিরোধী এবং প্রতিষেধক) যা ওষুধ নির্বাচন ও পরিবর্তনের ক্ষেত্রে জানা প্রয়োজন, নিদের্শক লক্ষণ বা বিশেষত্ব, মানসিক লক্ষণ, চারিত্রিক লক্ষণ, ক্রিয়াকাল, শক্তিমাত্রা, বিভিন্ন ওষুধের মধ্যে তুলনা বা পার্থক্য, ওষুধের শ্রেণিবিন্যাসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। যার ফলে রোগী চিকিৎসাকালে চিকিৎসককে বিভিন্ন বই হাতড়ে বেড়াতে হবে না- এই একটি গ্রন্থই তাঁকে যথেষ্ট সহায়তা দিতে পারবে বলে আমার বিশ্বাস। এখানে লক্ষণগুলিকে ক্রমিকানুসারে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে করে উহা অতি সহজে আয়ত্ত করা যায়।

নিজে চিকিৎসাকালে যেসব সমস্যার সম্মুখীন হয়েছি, তার একটি সহজ-সরল সমাধানের চেষ্টা করেছি। ইহা রচনাকালে বিশিষ্ট চিকিৎসক ও গ্রন্থাকার ডা. নেপাল, ডা. আফিয়া খান, ডা. আবু হোসেন সরকার, ডা. এম, ভট্টাচার্য, ডা. এন. সি. ঘোষ, ডা. নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডা. এস. কে. সাহা, ডা. জে. এম. মিত্র, ডা. মহিমারঞ্জন মুখোপাধ্যায়, ডা. রাধা রমণ বিশ্বাস, ডা. বিজয় কুমার বসু, ডা. এ. কে. চাকলাদার মহাশয়গণের গ্রন্থের সহায়তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হোমিও অ্যান্ড বায়ো আরোগ্য বিধান
ইংরেজি নাম Homeo and Bio aroggo bidhan
লেখক ডাঃ শেখ আব্দুল্লাহ্‌ আল-মাহমুদ
প্রকাশনী হাতেখড়ি
বিষয় হোমিও
আইএসবিএন 98470200023201
পৃষ্ঠা সংখ্যা ৪১৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
ডা

লেখক সম্পর্কে

ডাঃ শেখ আব্দুল্লাহ্‌ আল-মাহমুদ

হোমিও বিষয়ক লেখক · প্রকাশক: হাতেখড়ি

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 520

৳ 65020% ছাড়