ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
ফিট থাকুন দেহে মনে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিশ শতকের শেষ তিন দশক ধরে ধীরে সুস্থে হলেও এদেশের সচ্ছল নাগরিক সমাজে স্বাস্থ্য-সচেতনতার প্রকাশ দেখা যাচ্ছে; বিশেষ করে এলিট, ধনিক শ্রেণীতে সেই সঙ্গে অতি-সচেতনতার আভাসও লক্ষ্য করার মতো। নিঃসন্দেহে এটা শুভ লক্ষণ। দৈনিক পত্রিকাগুলো এ বিষয়ে রীতিমত ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। তবু এ চেতনার বিস্তার যতটা বিষয়ানুগ ও সর্বজনীন (শিক্ষিত শ্রেণীতেই) হওয়া উচিত ছিল, তা কিন্তু হয়ে ওঠেনি। এখন কি বিজ্ঞানমনস্কতার সার্বিক উদ্ভাসও আশানুরূপ নয়। শিক্ষিত শ্রেণীর একাংশে এমন কি চিকিৎসক সমাজেও সংস্কার-কাতরতা দেখে তাই মনে হয়।
শরীর স্বাস্থ্য রোগ ও চিকিৎসা সম্পর্কে সাধারণ ধারণার ক্ষেত্রে সীমাবদ্ধতা যথেষ্ট। এদেশীয় সমাজের পেশাজীবী শ্রেণীতে প্রায়শ দায়িত্বহীনতা ও শ্রমবিমুখতা প্রকট বলে নাগরিক মাত্রের জন্যই উল্লিখিত বিষয়গুলোতে সাধারণ জ্ঞান অর্জন অপরিহার্য যা ব্যক্তি- বিশেষকে তার স্বাস্থ্যরক্ষা ও সুষ্ঠু চিকিৎসা-সেবার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারে। এ দিকটা ভেবে বইয়ের আলোচ্য বিষয়গুলো বাছাই করা হয়েছে, লেখা হয়েছে যতটা সম্ভব সমকালীন বিজ্ঞান-তথ্যের ভিত্তিতে।
বইয়ের তথ্য
| নাম | ফিট থাকুন দেহে মনে |
|---|---|
| ইংরেজি নাম | fit thakun dehe mone |
| লেখক | আহমদ রফিক |
| প্রকাশনী | দিব্য প্রকাশ |
| বিষয় | স্বাস্থ্য ও পরামর্শ |
| আইএসবিএন | 9844830407 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১২ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| ভাষা | bangla |
| ISBN | 9844830407 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
