ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন
দি গুড লাইফ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সুখে এবং সুখী জীবন নিয়ে অসংখ্য বই আছে। এর বেশিরভাগে আছে আধ্যাত্মিকতার মিশেলে আচরণগত নানা কৌশলে নিজেকে ভালো রাখার কথা।
কিন্তু জীবনের সামগ্রিক দর্শন, পুরো মানবজাতি নিয়ে গবেষণা করে সুখ আসলে মনোবিজ্ঞানের দৃষ্টিতে কি, তা নিয়ে প্রথম না হলেও, সেরা বইগুলোর একটা এটা। প্রচ্ছদ দেখে ভেবেছেন গতানুগতিক আরেকটা মোটিভেশনের বই? ভুল ! এই বই আপনার জীবনের সাথে মিলিয়ে দেখার বই।
মানুষ সত্যিকার সুখ-স্বাস্থ্য-সফলতার অধিকারী কীভাবে হয়, তা দেখার বই। হার্ভার্ডের এমন এক গবেষণা থেকে জন্ম নিয়েছে এই বই, যে গবেষণায় ১৩ হাজার মানুষের উপর পুরোটা জীবন ধরে নজর রাখা হয় ! একজন গবেষকের এক জীবনে কুলায়নি এই কাজ, চার জন পরিচালক ৫০ বছর ধরে কাজ করেছেন; আগেরজন যেখানে শেষ করেছেন, পরের জন সেখান থেকে শুরু করেছেন।
পড়ার সময় মাঝে মাঝে মনে হবে জীবনের দুঃখ কষ্ট, হাসি আনন্দ, রোমান্স মাখানো উপন্যাস পড়ছেন। আবার কখনো মনে হবে কোন সাইকোলজিস্টের নিখুঁত বৈজ্ঞানিক বিশ্লেষণ।মূল লেখকের নাম দেখে বুঝতেই পারছেন, পিএইচডি ডিগ্রীধারী কেউ যখন বই লিখবেন, তাও নিজের সেক্টরে, তখন সেটা কেমন হতে পারে !
বইয়ের তথ্য
| নাম | দি গুড লাইফ |
|---|---|
| ইংরেজি নাম | the good life |
| লেখক | ডক্টর রবার্ট ওয়েল্ডিঙ্গার, ডক্টর মার্ক শুলজ, শিহাব উদ্দিন |
| প্রকাশনী | রুশদা প্রকাশ |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!