ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

ছোটদের ইসলামী ইতিহাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳180

৳ 25028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ছোটদের ইসলামী ইতিহাস

আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষদের জন্মস্থানও এ নগরী। তখন এখানকার বাসিন্দারা ছিল মূর্তিপূজারী। তারা জাহেলী সংস্কৃতি অনুযায়ী জীবন যাপন করত। সে জীবন ছিল আল্লাহ তাআলার অপছন্দের। কারণ, সে জীবনে ছিল পৌঁত্তলিকতা, মূর্খতা, একগুয়েমি ও জুলুম-নির্যাতনে ভরা। এমনি এক ক্লান্তিলগ্ন মুহূর্তে মহান আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে তাদের মাঝে পাঠালেন। তখন তাঁর বয়স ছিল চল্লিশ। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রিয় রাসূলকে আদেশ করেন, যাতে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে তাওহীদের দিকে, সত্য ধর্মের দিকে এবং উত্তম চরিত্রের দিকে আহবান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রেসালাতের দাওয়াত শুরু করার পর মক্কার বাসিন্দারা বিরোধিতা করে এবং শত্রতায় মেতে ওঠে। কারণ তাদের নিকট এ আহবান ও আকিদা-বিশ্বাস মনোপুত হয়নি এবং এসব ভালো কথা তাদের কাছে ভালো লাগেনি।

পরবর্তীতে আল্লাহ তাআলা তাঁর রাসূলকে মদীনায় হিজরত করার হুকুম দেন। আল্লাহর হুকুম পেয়ে তিনি তার একনিষ্ঠ সাথী আবু বকর রাযি.কে সঙ্গে নিয়ে অতি গোপনে মক্কা থেকে মদীনার পথে বের হয়ে যান। সংবাদ পেয়ে মক্কার মূর্তিপূজারী মুশরিকরা তাঁদের পিছু নেয়। এদিকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাযি. মুশরিকদেরকে দ্বিধাগ্রস্থ করে দেয়ার জন্য মদীনার উল্টোপথে কিছু দূর গিয়ে ‘গাড়ে ছওর’ নামক এক পর্বতগুহায় আশ্রয় নেন। তাঁদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সেখানে পাঠিয়ে দেন মাকড়সাবাহিনীকে। মাকড়সার দল সেখানে গিয়ে গুহা ও এর পার্শ্ববর্তী গাছের মাঝে বুনে ফেলে এক ঘন বিস্তৃত জাল। এ জাল গুহায় আশ্রিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাযি. এর জন্য কাফেরদের দৃষ্টির আড়ালস্বরূপ ব্যবহৃত হয়।

অন্যদিকে দুটি বন্য কবুতর আল্লাহর হুকুমে কোত্থেকে যেন এসে গুহার আশেপাশে উড়তে থাকে এবং তাঁদের স্বভাব অনুযায়ী ডাকতে থাকে। যার ফলে তারা বুঝে নিয়েছিল যে, এ গুহায় অনেকদিন কেউ প্রবেশ করেনি। কুরআনের বাণীই চিরসত্য- “জমিন ও আকাশ; জগতের সমস্ত কিছু আল্লাহর আয়ত্বধীন।” (সূরা ফাতাহ: ৪)

এদিকে মূর্তিপূজারী মুশরিকরা তাদের খোঁজে গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। তারা এত কাছে পৌঁছে গিয়েছিল যে, তাঁদের কেউ নিজের পায়ের দিকে তাকালেই হয়ত গুহায় আশ্রিত তাদের কাক্সিক্ষত ব্যক্তিদ্বয়কে দেখে ফেলত। কিন্তু আল্লাহ তাদের সে সুযোগ দেননি। ফলে তারা সেখানে এসে দিকভ্রান্তের মত সমস্যায় পড়ে যায়। তারা বলতে থাকে, মদীনার যাত্রীরা কোথায় হাওয়া হয়ে গেল?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ছোটদের ইসলামী ইতিহাস
ইংরেজি নাম chatodar islami etihash
লেখক সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., হযরত মাওলানা আবদুল করীম
প্রকাশনী অতিক্রম
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
আইএসবিএন 9789848873874
পৃষ্ঠা সংখ্যা ৭২
ভাষা bangla & arabic
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা72
ভাষাbangla & arabic
ISBN9789848873874
বান্ডিংhard cover
সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

লেখক সম্পর্কে

সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

আল্লামা আবুল হাসান আলী নাদভী (রহঃ) –এর দৃষ্টন্ত এ যুগে খুজে পাওয়া যাবে না। জীবদ্দশায়ই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা । তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয় । তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্হ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনুদিত হয়েছে । পবিত্র কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 180

৳ 25028% ছাড়