ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
হিংসা পতনের মূল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
যে কয়টি আত্মিক রোগ মানব জীবনে অকল্যাণ ও বিপর্যয় ডেকে আনে বিশেষ করে মানুষের আমল-আখলাক ও পরকালীন। জীবনকে ক্ষতিগ্রস্ত করে, তন্মধ্যে দু'টি রোগ হচ্ছে ‘হিংসা ও ‘গীবত।
হিংসা এমন একটি আত্মিক রোগ, যে রোগ মানুষের কষ্টার্জিত আমলকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। হিংসাকারী হিংসার অনলে জ্বলে জ্বলে সে একদিন ধ্বংস হয়ে যায়। হাদীসের ভাষ্যমতে লাকড়ি বা শূকনো ঘাষে আগুন লাগলে যেমন লাকড়ী, বা ঘাষকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তদ্রæপ হিংসাও মানুষের আমলকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুতরাং আমল বিনাসী এই রোগ থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য কর্তব্য।
ঠিক তদ্রপ গীবত। গীবতের পরিণতি আরো ভয়াবহ। কারণ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। তা ছাড়া গীবত করার দ্বারা গীবতকারীর আমল যার গীবত করা হচ্ছে তার। আমলনামায় স্থানান্তরিত হয়ে যায়। উপরন্তু গীবতের অপরাধ এটা হুকুকুল ইবাদ তথা বান্দার হকের অন্তর্ভুক্ত, যে অপরাধ স্বয়ং আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না, যতক্ষণ সংশ্লীষ্ট ব্যক্তি ক্ষমা করবে। এর দ্বারা গীবতের ভয়াবহতা এবং কদর্যতা সহজেই অনুধাবন করা যায়। অথচ আমাদের পরিবার ও সমাজ গীবতের এই মারাত্মক অপরাধে আকণ্ঠ নিমজ্জিত।
শুধু তাই নয় বরং গীবত যেন আজকে আমাদের নিকট ‘ঘী ভাতের চেয়েও বেশি মজাদার বিষয়। কারণ আমাদের সভাসেমিনার, আলোচনার কোন মজলিস গীবত ব্যতীত জমেই না। মজলিস গরম করার ক্ষেত্রে গীবত যেন একটি আবশ্যিক বিষয়ে পরিণত হয়েছে। আর এই জন্য আমাদের অজ্ঞতাই হয়ত অনেকাংশ দায়ী। কারণ কারো অনুপস্থিতিতে তার আলোচনা কোন পর্যায়ে বৈধ হবে আর কোন পর্যায়ে অবৈধ বা গীবত বলে। গণ্য হয়, সে সম্পর্কে সম্যক ধারণা আমাদের অনেকেরই হয়ত। নেই। আর ধারণা থাকলেও হয়ত এর ভয়াবহতা ও কদর্যতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ফলে আমরা নির্দ্বিধায় ও নির্বিঘে। এই জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে পড়ি।
সুতরাং হিংসা’ ও ‘গীবত এই মারাত্মক রোগ দু’টির কদর্যতা থেকে আমাদের পরিবার ও সমাজকে মুক্ত করার জন্য জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। তার পূর্বে জেনে নেয়া প্রয়োজন পবিত্র ও কুরআন ও হাদীসের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগ দু’টি সম্পর্কে কিরূপ হুশিয়ারীবাণী উচ্চারণ করেছেন। সে প্রয়োজনের তাগিদেই আল্লামা তকী উসমানী সাহেবের ও ‘এসলাহী খুতবাতের ধারাবাহিকতায় এবার আমরা পাঠকের খেদমতে উপস্থাপন করছি, ‘হিংসা পতনের মূল’ এবং গীবত, একটি জঘন্য গুনাহ’ শীর্ষক দু’টি বয়ানের সরল অনুবাদ। অবশ্য বইটির নামকরণ করা হয়েছে প্রথমোক্ত বয়ানের শিরোনাম অনুসারে।
আল্লাহ তাআলা একে ওসীলা করে এই মারাত্মক আত্মিক রোগ দু’টি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তওফীক দান। করুন। পাশাপাশি এর অনুবাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলকে। উত্তম প্রতিদানে ধন্য করুন। আমিন।
বইয়ের তথ্য
| নাম | হিংসা পতনের মূল |
|---|---|
| ইংরেজি নাম | hinsha potonar mul |
| লেখক | ইমাম আন নববী রহ., হযরত মাওলানা আবদুল করীম |
| প্রকাশনী | অতিক্রম |
| বিষয় | আমল, আমলের ফযীলত ও সহায়িকা এবং ওজীফা |
| আইএসবিএন | 9789848873915 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | bangla & arabic |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| ভাষা | bangla & arabic |
| ISBN | 9789848873915 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!