পেশাগত স্মৃতিচারণ

ফরেন সার্ভিসে ৩৫ বছর টক মিষ্টি ঝাল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳176

৳ 22020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 44

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স করে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৯৭৩ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন এটিএম নজরুল ইসলাম। এরপর প্যারিস, লন্ডন, রেঙ্গুন, অটোয়া, কলম্বো, দোহা, আংকারা এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে সরকারি দায়িত্ব পালন করেন এবং অবশেষে সচিব হিসেবে অবসর নেন ২০০৭ সালে। দীর্ঘ পঁয়ত্রিশটি বছর কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ ফরেন সার্ভিসে। স্বাধীনতার পরপরই একটি নতুন দেশের পররাষ্ট্রনীতি ও সংশ্লিষ্ট বিভাগের নানা দিক নিয়ে রয়েছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার নির্যাসই এই গ্রন্থ । অনেক কিছু বলতে চেয়েছেন, অনেক কিছু বলা যায় না বলে বলেননি। ফরেন সার্ভিসের অনেক অজানা কথাও উঠে এসেছে এখানে। বিদেশে একটি দেশের ভাবমূর্তি অনেকখানি নির্ভর করে ফরেন সার্ভিসের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের কর্মকাণ্ডের উপর । সেইসব বিষয়ে তিনি যেমন আলোচনা করেছেন, তেমনি দেশ থেকে বিদেশে যাওয়া মন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার নানা দিক নিয়েও আলোচনা করেছেন । ক্ষুদ্র বিষয় থেকে বড় বিষয়ও উঠে এসেছে তাতে। অম্ল-মধুর সেইসব অভিজ্ঞতা তিনি পাঠকের সাথে বিনিময় করেছেন ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফরেন সার্ভিসে ৩৫ বছর টক মিষ্টি ঝাল
ইংরেজি নাম foreign service 35 bochor tok misti jhal
লেখক এটিএম নজরুল ইসলাম
প্রকাশনী আগামী প্রকাশনী
বিষয় পেশাগত স্মৃতিচারণ
আইএসবিএন 9789840418701
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
এটিএম নজরুল ইসলাম

লেখক সম্পর্কে

এটিএম নজরুল ইসলাম

এ টি এম নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ১৯৭২ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত স্পেশাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীণ হয়ে ১৯৭৩ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ফ্রান্সে ফরাসি ভাষা ও আন্তর্জাতিক বিষয়ে পড়াশোনা করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 176

৳ 22020% ছাড়