ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

আত্মজীবনী

শেখ মুজিব তাঁকে যেমন দেখেছি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ বইটি কথাসাহিত্যিক আবুল ফজলের বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তাঁর সাক্ষাৎ ও আলোচনার বর্ণনা। বইটিকে সমৃদ্ধ করেছে আবুল ফজলকে লেখা বঙ্গবন্ধুর দুটি মূল্যবান চিঠি। চিঠিতে মুক্তিযুদ্ধ-পূর্বকালে আবুল ফজলের পাকিস্তানি শাসকদের অন্যায় নীতির বিরুদ্ধে লেখা অনেক প্রবন্ধের মধ্য থেকে ‘শক্ত কেন্দ্র কেন এবং কার জন্য এবং কেন্দ্রীয় রাজধানী বনাম পূর্ব পাকিস্তান’ প্রবন্ধ দুটি বঙ্গবন্ধু একত্রে ছাপিয়ে সারা দেশে বিতরণ করার অনুমতি চেয়ে চিঠি দুটি লিখেছিলেন। ছয় দফার প্রচারণার পাশাপাশি এ প্রবন্ধ দুটি যে বাঙালিকে। পাকিস্তানি শাসকের বৈষম্যমূলক নীতি সম্পর্কে সচেতন করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে—এ বিষয়ে বঙ্গবন্ধু কত সচেতন ছিলেন তা প্রমাণ করে। ডায়েরিভিত্তিক আবার স্মৃতিনির্ভর রচনাটিতে বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নতুন সরকারের নানা সমস্যার মুখোমুখি হওয়ার চিত্র ধরা পড়েছে। সঙ্গে আছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ভুলভাবে সমালোচিত শেখ কামালের বড় সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য, যা আবুল ফজলকে মুগ্ধ করেছিল। এ ছাড়া এ বইয়ে বঙ্গবন্ধুর পছন্দের, দেশের উত্তাল সময়ের উপযোগী উল্লিখিত দুটি প্রবন্ধের সঙ্গে ‘মৃতের আত্মহত্যা’ ও ‘বিবেকের সংকট’ যুক্ত করা হয়েছে আজকের পাঠকের দেশের ইতিহাসের ফেলে আসা না-জানা সময়কে বুঝতে সহায়তা করার লক্ষ্যে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শেখ মুজিব তাঁকে যেমন দেখেছি
ইংরেজি নাম Sheikh Mujib take jemon dekhechi
লেখক আবুল ফজল
প্রকাশনী আগামী প্রকাশনী
বিষয় আত্মজীবনী
আইএসবিএন 9789840426881
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা128
ভাষাbangla
ISBN9789840426881
বান্ডিংhard cover
আবুল ফজল

লেখক সম্পর্কে

আবুল ফজল

মননশীল চিন্তাবিদ, শিক্ষাব্রতী, মানবদরদি আবুল ফজলের জন্ম ১৯০৩ সালের পহেলা জুলাই। বাবা মৌলানা ফজলুর রহমান ছিলেন বিজ্ঞ আলেম। ১৯২৩ সালে নিউস্কিম মাদ্রাসা থেকে প্রবেশিকা ও ১৯২৫তে ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯২৮-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং ১৯২৯-এ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি পাস করেন। এগার বছর পর ১৯৪০-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করেন। স্কুল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়