শহীদ বুদ্ধিজীবী কোষ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"শহীদ বুদ্ধিজীবী কোষ" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসংখ্য শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, চলচ্চিত্রকারসহ বিশেষ কিছু পেশার লােককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শুরু হওয়া এই হত্যাযজ্ঞ মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় অর্জনের পরও থেমে থাকেনি। পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস ও শান্তিবাহিনীর সদস্যরা এই পেশাজীবীদের হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে থাকে ১৯৭২ সালের জানুয়ারি মাসেও। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তবে বিগত ৪৭ বছরে সরকারি কি বেসরকারি কোনাে প্রতিষ্ঠান ‘শহীদ বুদ্ধিজীবীদের নাম-পরিচয় একত্রিত করতে পারেনি। এমনকি সম্ভব হয়নি তাদের প্রকৃত সংখ্যা নিরূপণ। <br> বিভিন্ন বই, পত্রপত্রিকা ও নথিপত্র ঘেঁটে এ পর্যন্ত মােট ৩২৯ জন শহীদ বুদ্ধিজীবীর নাম-পরিচয় ও মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা সংগ্রহ করা গেছে। এঁদের মধ্যে ছবি পাওয়া গেছে মাত্র ১৬২ জনের। সন্ধান পাওয়া শহীদ বুদ্ধিজীবীদের জীবনবৃত্তান্ত, মুক্তিযুদ্ধে তাদের অবদান ও শহীদ হওয়ার ঘটনা যথাসম্ভব সংকলিত করে। প্রকাশিত হলাে ‘শহীদ বুদ্ধিজীবী কোষ’। এখানে বর্ণিত শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও চিন্তা থেকে মুক্তিযুদ্ধের অনেক বাক, অনেক চড়াই-উত্রাই চোখে পড়ে। তারা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কেমন সমাজ ও দেশ তারা চেয়েছিলেন, আর আমরা কি নির্মাণ করেছি।
বইয়ের তথ্য
| নাম | শহীদ বুদ্ধিজীবী কোষ |
|---|---|
| ইংরেজি নাম | shohid buddhijibi kos |
| লেখক | আলী মো. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | ঐতিহাসিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789840421985 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৭৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 478 |
| ভাষা | bangla |
| ISBN | 9789840421985 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!