সন্তান প্রতিপালনে মা-বাবার আদর্শ পদ্ধতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
প্রত্যেক মা-বাবাই সন্তানের আনুগত্য কামনা করেন। তারা চান, সন্তান যেন তাদেরকে সম্মান করে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করে। এই চাওয়াটা খুবই স্বাভাবিক। তবে পিতা-মাতার ভাবা উচিত সন্তানের অধিকার তারা কতটুকু আদায় করছেন। সন্তানের যাবতীয় অধিকার যথাযথভাবে আদায় না করে সন্তানের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না।
মাতা-পিতা হলেন সন্তানের প্রথম অভিভাবক, প্রথম শিক্ষক। পরিবার হলাে তার প্রথম বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে যদি সে ভাল কিছু শিক্ষা গ্রহণ করে তাহলে তার ভবিষ্যত হবে উজ্জ্বল এবং সুন্দর। তাই এক্ষেত্রে পিতামাতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
পিতামাতার অবহেলায় অধিকাংশ সন্তান অকালে ঝরে পড়ে, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় তাদের জীবনবৃক্ষ। সঠিক দেখভালের অভাবে শিশুরা একাকীত্ব অনুভব করে। তাই শিশু বয়সেই তাদের চিন্তাভাবনা এবং মন-মানসিকতা খারাপ দিকে মােড় নিতে থাকে। এক সময় ভবিষ্যতের আলাের বাতি নিভে যায়।
সন্তানের সুন্দর জীবন গঠনে তাই মা-বাবার সচেতনতা ও আন্তরিকতার বিকল্প নেই।
আমরা যদি আমাদের সন্তানদের উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারি, নেক সন্তান বানাতে পারি তাহলে সেই সন্তান আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে, যা আমাদের মৃত্যুর পরেও কাজে আসবে।
বইয়ের তথ্য
| নাম | সন্তান প্রতিপালনে মা-বাবার আদর্শ পদ্ধতি |
|---|---|
| ইংরেজি নাম | sontan protipaloner ma babar adorsho poddhoti |
| লেখক | লায়লা বিনতে আব্দুর রহমান, খালেদ সাইফুল্লাহ বিন আবুল কাসেম, মাওলানা হাবীবুর রহমান নদভী |
| প্রকাশনী | মাকতাবাতু সাঈদ |
| বিষয় | শিশু বিষয়ক বই,পরিবার ও প্যারেন্টিং |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!