ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

ইসলামে নারী

মুসলিম নারী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳144

৳ 24040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 96

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘মুসলিম নারী’ বইটি মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহ.-এর নারীবিষয়ক চমৎকার চারটি বয়ান সংকলন। ইসলামে নারীর মর্যাদা, আদর্শ মুসলিম রমণী, পর্দা নারীর ভূষণ এবং নারীর সাজসজ্জা ও ইসলাম—গুরুত্বপূর্ণ এ চারটি বিষয় নিয়ে বইটি সাজানো হয়েছে। লেখক বিভিন্ন দলিল-দস্তাবেজ থেকে বইয়ে প্রমাণ করেছেন ইসলামই নারীকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। একজন আদর্শ মুসলিম রমণীর কী কী গুণ থাকতে পারে, মুসলিম ইতিহাসে মহীয়সী নারীদের জীবন কেমন ছিল, মহীয়সী নারী হতে হলে পর্দার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সবচেয়ে অবহিল এ বিষয়টি নিয়ে লেখক খুব দরদ নিয়ে অধ্যায়টি বিন্যাস করেছেন।

পর্দার হুকুম আসা মানে এ নয় যে, নারী তাকে সাজসজ্জায় ইসলাম বাধা দিয়েছে। ইসলাম নারী-পুরুষ উভয়কে সাজসজ্জা ও সৌন্দর্য গ্রহণের অনুমতি দিয়েছে। শুধু অনুমতিই দেয়নি; বরং আদেশও করেছে। কিন্তু এর জন্য ইসলামের কিছু নিয়ম-নীতি রয়েছে। উপমা ও বাস্তবতার নিরীখে লেখক এ বিষয়টিও আকর্ষণীয় করে বইতে ফুটিয়ে তুলেছেন। মোটকথা, এ বইটি পড়ার দ্বারা একজন মুসলিম নারীর তার আদর্শগত বিষয়ে আরও সচেতন ও সংশোধন হবে ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুসলিম নারী
ইংরেজি নাম muslim nari
লেখক মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী
প্রকাশনী ইত্তিহাদ পাবলিকেশন
বিষয় ইসলামে নারী
আইএসবিএন 9789849811725
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
ISBN9789849811725
বান্ডিংhard cover
মা

লেখক সম্পর্কে

মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী

মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহিমাহুল্লাহ। ১৯৫৯ খ্রিষ্টাব্দে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত শেখোপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম মুহাম্মদ হুসাইন। বংশগতভাবে তারা ছিলেন জমিদার। মাওলানা শেখোপুরী রহ. যখন মাত্র তিন বছরের শিশু, তখন পক্ষাঘাতের শিকার হন। সেই থেকে তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান এবং হুইলচেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েন। শিশুকাল থেকেই তার মধ্যে পড়াশোনার অদম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 144

৳ 24040% ছাড়