ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
মুক্তিযুদ্ধে মুজিবনগর
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাঙালি জাতির জীবনে একটি অনন্য-ঐতিহাসিক দিন। সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ঐ দিনটিই ছিল স্বাধীনতার লাল সূর্যোদয়ের অগ্রজ পদক্ষেপ। মুজিবনগর সরকারের অপরিসীম দৃঢ়তা ও সঠিক নেতৃত্বে অর্জিত হয়েছে আজকের স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এই গৌরবময় ইতিহাসে মুজিবনগর গভীরভাবে সমাদৃত।
সেদিন আম্রকুঞ্জে এতো জৌলুস ছিল না, ছিল না চোখ ঝলসানো চাকচিক্য; ছিল সম্মুখ সমরে ক্লান্ত মলিন চেহারার হাজারো সৈনিক-ছাত্র-কৃষক-জনতা। কিন্তু তাঁদের যা ছিল, আজকের জৌলুস চাকচিক্যও তার কাছে অতীব সাধারণ, অকিঞ্চিৎকর ও ম্লান।
সেদিন সবার বুকে ছিল পাকিস্তানের অত্যাচারী হন্তারকদের পরাভূত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির সোনালী স্বপ্ন। সে স্বপ্নের আভায় আম্রকানন ছিল আলোকিত। সারি সারি আমগাছের শাখা-প্রশাখা, পত্র-পল্লব ছিল হৃদয়ের তাপে উত্তপ্ত দেশপ্রেমের আগুনে প্রজ্জ্বলিত। অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে অবয়বের রোমকূপে অযুত শিহরণ জাগ্রত ছিল পদ্মার তরঙ্গের মতো। শক্তিমত্ত উদ্দীপনা ছিল সোনার বাংলাকে শত্রুমুক্ত করার প্রত আত্মবলিদানে। দেশপ্রেমের মহামিলনক্ষেত্র ছিল বৈদ্যনাথতলার এ আম্রকুঞ্জ।
বইয়ের তথ্য
| নাম | মুক্তিযুদ্ধে মুজিবনগর |
|---|---|
| ইংরেজি নাম | muktijuddhe mujibnogor |
| লেখক | রাজিব আহমেদ |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | সেক্টর ও জেলাভিত্তিক মুক্তিযুদ্ধ |
| আইএসবিএন | 9844019613 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০০৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
