সাহিত্য সমালোচনা

সাহিত্য ও মুক্তির সংগ্রাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳553

৳ 65015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 97

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সাহিত্য ও মুক্তির সংগ্রাম গ্রন্থটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বাইশটি প্রবন্ধের সংকলন। সাহিত্যের সাথে মাবনমুক্তির সম্পর্কটি আদিকালের মানুষের মনোজাগতিক মুক্তিই শুধু নয়; সাহিত্য মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির কথাও বলে। যাপিত জীবনের এই সামগ্রিক মুক্তির বিষয়টিতে গভীর থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আলী রেজা। গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোতে নানা বিষয়ের নানামাত্রিক আলোচনা স্থান পেয়েছে।বাঙালি জাতির সাহিত্য, সংস্কৃতি, সংগ্রাম, দেশাত্মবোধ, বিপ্লবীচেতনা, সাম্প্রদায়িকতা ও সমতানীতি— এ সবের সবকিছুই তুলে আনার চেষ্টা করেছেন প্রবন্ধকার। বঙ্গবন্ধুর মানবিক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন একাধিক প্রবন্ধে।

পলাশীর পরাজয় থেকে একাত্তরের বিজয় বাঙালি জাতির এই দুই শতাধিক বছরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকট ও সংগ্রামের বয়ান ঘুরেফিরে আসে তাঁর প্রবন্ধে। আলী রেজার প্রবন্ধের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাঁর ভাষার গতিশীলতা। পাঠককে ক্রমশ বিষয়বস্তুর গভীরে টেনে নেওয়ার একটি বিশেষ টেকনিক প্রয়োগ করেন তিনি। তাঁর প্রতিটি প্রবন্ধের বিষয়বস্তু স্বতন্ত্র। ভাষাশৈলী ও উপস্থাপনভঙ্গিও স্বতন্ত্র। আলী রেজা বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে তার নির্যাসটুকু তুলে আনার চেষ্টা করেন এবং এ চেষ্টায় তিনি সফল হয়েছেন বলে দ্বিধাহীনচিত্তে বিশ্বাস করি।একজন নিভৃতচারী লেখক আলী রেজা ইতোমধ্যেই অনুসন্ধানী পাঠকবর্গের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। কবিতা ও কথাসাহিত্য দিয়ে শুরু করলেও বর্তমানে আলী রেজা একজন বিদগ্ধ প্রাবন্ধিক হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

তাঁর গবেষণাগ্রন্থ শরৎসাহিত্যে মানবতাবাদ (২০১৮) ও প্রবন্ধগ্রন্থ সাহিত্যে ব্যক্তি ও সমাজ (২০১৯) সুধীজনের কাছে যথেষ্ট গুরুত্ব লাভ করেছে। বর্তমান গ্রন্থ সাহিত্য ও মুক্তির সংগ্রাম সকল শ্রেণির পাঠকের ভালো লাগবে এবং কাজে লাগবে বলে গভীরভাবে বিশ্বাস করি। আলী রেজা একজন অনুসন্ধিৎসু পরিশ্রমী লেখক। তাঁর লেখা পাঠ করলেই এ কথা যথার্থভাবে প্রমাণিত হয়।

আনোয়ার কামাল

কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক- ‘এবং মানুষ' (সাহিত্য বিষয়ক ছোটকাগজ) ঢাকা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সাহিত্য ও মুক্তির সংগ্রাম
ইংরেজি নাম sahitto o muktir sangram
লেখক আলী রেজা
প্রকাশনী এবং মানুষ প্রকাশনী
বিষয় সাহিত্য সমালোচনা
আইএসবিএন 9789849486176
পৃষ্ঠা সংখ্যা ২৯৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
আল

লেখক সম্পর্কে

আলী রেজা

সাহিত্য সমালোচনা বিষয়ক লেখক · প্রকাশক: এবং মানুষ প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 553

৳ 65015% ছাড়