ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
তোমাদের ভালোবাসা ফিরিয়ে এনেছে মোরে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একজন সম্পূর্ণ সুস্থ মানুষ কীভাবে হঠাৎ করে কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে আংশিকভাবে পঙ্গু হয়ে যেতে পারে এবং সেই ব্যক্তি কীভাবে তার শারীরিক প্রতিবন্ধতা উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা ফিরে পাওয়ার সংগ্রামে ব্রতী হয় তার কাহিনি, বিশেষ করে তার মানসিক অবস্থা বর্ণিত হয়েছে এই বইয়ে। লেখক ১৯৯১ সালের অক্টোবর মাসে ব্রুনাই বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু আরোগ্য লাভের জন্য লেখক যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি ছিলেন। স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তাঁকে চরম পরিণতির হাত থেকে রক্ষা করে। দীর্ঘস্থায়ী চিকিৎসাকালে তাঁর মানসিক অবস্থা বইয়ের উৎসর্গপত্রে বিধৃত হয়েছে। লেখক বলেন, শারীরিক কারণে তাঁর ছোট মেয়ে রূপন্তীকে ঘোরাফেরা ও খেলাধুলার ব্যাপারে সঙ্গ না দেওয়া এবং স্কুলে না-নিয়ে যাওয়ার জন্য তাঁর নিজের মনোবেদনা কন্যার বেদনা থেকে শতগুণ বেশি ছিল। বড় হয়ে এই বই পড়ে সে তার বাবার অক্ষমতার কারণ অনুধাবন করতে পারবে বলে লেখক আশা করেন। এই বইয়ের বর্ণিত ঘটনাবলি এবং প্রাসঙ্গিক বিষয়ের হৃদয়গ্রাহী বিবরণ পাঠকের হৃদয় স্পর্শ না করে পারে না।
বইয়ের তথ্য
| নাম | তোমাদের ভালোবাসা ফিরিয়ে এনেছে মোরে |
|---|---|
| ইংরেজি নাম | tomader vlobasa firiye aneche more |
| লেখক | শফিক সিদ্দিক |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | স্মৃতিচারণ ও স্মৃতিকথা,বিবিধ |
| আইএসবিএন | 9844015162 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০২১ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!