ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন
জুমুআর বয়ানে সমকালীন বিশ্ব ১-২
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জুমুআর বয়ানে সমকালীন বিশ্ব: ইসলাম ধর্ম যাদের আত্মার আত্মীয় , মানবতা ও জ্ঞানের সেবাই যাদের মৌলিক জীবনাদর্শ , তারা হচ্ছেন ওলামায়ে কেরাম । সঙ্গত কারণেই এই ওলামায়ে কেরামের দায়িত্ব থাকে বরকতময় জুমুআর দিনে মুসলিমউম্মাহ ’ র কানে জ্ঞান ও মানবতার বাণী পৌছে দেয়া ।কুরআন ও হাদীসের ধ্বনি ঢেলে দেয়া । এই বাণী , এই ধ্বনি হয়ে ওঠে মুসলিমউম্মাহর একটি আদর্শ , তাদের জীবনের আলাে । যে আলাের প্রয়ােজন প্রত্যেক মানুষেরই । মুসলিমউম্মাহ তাদের জীবনের আলাে গ্রহণ করে মসজিদের মিনারের ধ্বনি থেকে । এই ধ্বনি যদি হয় স্বচ্ছ , নির্মল তা হলে কঠিন জীবনও হয়ে ওঠে সহজ ও কোমল ।
জুমুআর দিনে আমরা যে প্রতিধ্বনিটি শুনতে পাই তা - ই খুতবা বা জুমুআর বয়ান ।ই খুতবাই মানবজীবনে বিস্তর প্রভাব ফেলে । তাই খুতবা হওয়া চাই সাজানাে - গােছানাে ও সময়ের চাহিদা এবং প্রয়ােজন পূরণে সহায়ক । সেই চাহিদার দিকে নজর রেখে লেখক লিখেছেন ‘ জুমুআর বয়ানে সমকালীন বিশ্ব ' নামের জনপ্রিয় অমূল্য বইটি । যে বই সময়ের কথা বলে , জীবনের আলাে ছড়ায় । বইটিতে লেখক কুরআন ও হাদীসের আলােকে সমকালীন , প্রয়ােজনীয় , ব্যক্তিগত , পারিবারিক , সামাজিক ও আন্তর্জাতিক বিষয়গুলাে আলােচনায় আনার চেষ্টা করেছেন ।
বইটিতে আকাঈদ , ইবাদত , মুয়ামালাত , মুয়াশারাত , আত্মশুদ্ধি ও সমকালীন নানান দিবস সম্পর্কে দলিলের আলােকে স্ব - বিস্তারে আলােচনা করা হয়েছে । বিস্তারিত আলােচনাগুলাে সহজে আয়ত্বে আনার জন্যে ধারাবাহিকতার দিকে বিশেষ । মিল রাখা হয়েছে । আকাবিরদের ইতিহাস ও তাফসীরের কিতাবাদী থেকে বহু শিক্ষণীয় ঘটনা আনা হয়েছে ।
বইয়ের তথ্য
| নাম | জুমুআর বয়ানে সমকালীন বিশ্ব ১-২ |
|---|---|
| ইংরেজি নাম | jumar boana somkalin bisho 1-2 |
| লেখক | জাহিদুল ইসলাম |
| প্রকাশনী | আনোয়ার লাইব্রেরী |
| বিষয় | ওয়াজ, বয়ান ও খুতবা |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৪৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
