ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
সময়ের বয়ান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘সময়ের বয়ান’ একটি আত্মজৈবনিক রচনা; কিন্তু লেখকের আত্মজীবনী নয়। মোহাম্মদ সিরাজুদ্দীনের শৈশব থেকে যেসব ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন সেসব তিনি বর্ণনা করেছেন একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে। পাঠকের সুবিধার জন্য প্রয়োজনে তিনি কোনো কোনো ঘটনার প্রেক্ষিতও বর্ণনা করেছেন। যেমন তিনি বলেছেন, ‘আমি উপস্থিত কখনো নায়করূপে, কখনো স্টেডিয়াম গ্যালারির দর্শকরূপে, কখনো গল্পকাররূপে।
আমার ভূমিকা যাই থাকুক না কেন আমার জীবনকালে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের প্রজন্মের মানুষের আচরণ, মূল্যবোধ যা যা ছিল বা আছে তা-ই বর্ণনা করেছি নিরপেক্ষ দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে।’ মোহাম্মদ সিরাজুদ্দীন গল্পে গল্পে তাঁর সময়কালের বর্ণনা করেছেন সেকালের বয়াতিদের মতো। বয়াতির আসরের শ্রোতা যেমন গল্প শেষ না হওয়া পর্যন্ত আসর ছেড়ে যেতে পারেন না তেমনি মোহাম্মদ সিরাজুদ্দীনের পাঠকও গল্প পড়া শেষ না করে উঠতে পারেন না; তিনি পাঠককে সম্মোহিত করে রাখেন। গল্পে গল্পে লেখক তাঁর সময়কে ধরে রেখেছেন সময়ের বয়ানে।
বইয়ের তথ্য
| নাম | সময়ের বয়ান |
|---|---|
| ইংরেজি নাম | somoyer boyan |
| লেখক | মোহাম্মদ সিরাজুদ্দিন |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9847001612328 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৩৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০০৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 336 |
| ভাষা | bangla |
| ISBN | 9847001612328 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!