ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

রোজা, রমযান, তারাবীহ ও ঈদ

আহলান সাহলান মাহে রামাদান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳184

৳ 23020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 46

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রামাদান মাস আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। জীবন বদলের মাস হিসেবে রামাদান মাসের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনকে হৃদয়ঙ্গম করণে রামাদান আমাদের নিকট মহান অতিথি। একে যথাযথ উদযাপনেই আমাদের সফলতা। রামাদানকে বিশেষ উদ্দেশ্যে আল্লাহ ফরজ করেছেন। তাকওয়ার গুণে সমৃদ্ধ হতে রামাদান একটি কার্যকর ইবাদাত। প্রতি বছর রামাদান পালন করে যাচ্ছি, কিন্তু রামাদানের উদ্দেশ্য হাসিল করতে পারছি না। রামাদানকে অনেকটা আমরা কিছু অনুষ্ঠান সর্বস্ব ধর্মীয় কাজ হিসেবে উদযাপন করে যাচ্ছি। রামাদানের আগমনে আমরা সাময়িক কুরআনের কাছে থাকি, মাসজিদে প্রবেশ করি। চোখের পলকে ৩০টি দিন ইফতার-সাহরীতে, ভোজন-বিলাসিতায়, রান্নাঘরে, সুরমা আতর মাখামাখি, কেনাকাটা আর নিত্য দিনের ব্যস্ততায় কেটে যায়।

কিন্তু রামাদান মুসলিম উম্মাহর জন্য কী বার্তা নিয়ে আসলো, কী-ই-বা বার্তা দিয়ে গেল? তা আমরা উপলব্ধির জায়গায় নিতে পারছি না। ফলতঃ রামাদান পরবর্তী আমি, আমার পরিবার ও সমাজটি সেই পূর্বের জায়গায় থেকে যায়। অথচ, উম্মাহর এরূপ শোচনীয় অবস্থার ব্যাপারে আফসোস করে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, “আফসোস তার জন্য যে তাঁর জীবনে রামাদান পেল কিন্তু তাঁর গুনাহ মাফ করে নিতে পারল না।” এ মাসের এবং সিয়ামের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন সময়ে নবী বলেছেন, “রামাদান মাস একটি বরকতময় মাস, এ মাসে আল্লাহ তোমাদের ওপর রোযা ফরয করেছেন।”

“সিয়াম ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে।” “যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে সাওয়াবের আশায় রামাদানের রোযা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হয়।” হাদীসে কুদসীতে এসেছে, “আল্লাহ বলেন, সিয়াম আমার জন্য এবং আমি এর পুরস্কার দিব।”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আহলান সাহলান মাহে রামাদান
ইংরেজি নাম ahlan sahlan mahe ramadan
লেখক ড. মোহাম্মদ হারুন রশিদ
প্রকাশনী সবুজপত্র পাবলিকেশন্স
বিষয় রোজা, রমযান, তারাবীহ ও ঈদ
আইএসবিএন 9789848927960
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা176
ভাষাbangla
ISBN9789848927960
বান্ডিংhard cover
ড.

লেখক সম্পর্কে

ড. মোহাম্মদ হারুন রশিদ

লেখক পরিচিতি ড, মােহাম্মদ হারুন রশিদ ১৯৬৯ সালের ১১ জুন যশােরের মনিরামপুর উপজেলায় মাছনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শরীয়াতুল্লাহ, মাতা ফাতেমা বেগম। তিনি ১৯৮৭ সালে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে প্রথম শ্রেণিতে দাওরায়ে-হাদীস (ফাজিল ডিগ্রি) এবং ১৯৮৮ সালে একই প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণিতে দারুল ইফতা (মুফতি ডিগ্রি) লাভ করেন। ১৯৯১ সালে তিনি ভারতীয় উপমহা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 184

৳ 23020% ছাড়