ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

ইসলামে নারী

মহিলা সাহাবীদের জীবন চিত্র

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳83

৳ 15045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইসলামের শুরু হতেই ইসলামের প্রচার ও প্রসারে মহিলারা নিরলস কাজ করে গেছেন বিভিন্নভাবে। ইসলামী সমাজ নির্মানে তাদের আছে ব্যাপক অবদান। আমরা তার কতটুকুই বা জানি । মুসলিমদেরকে জানতে হয় অতীত ইতিহাস । সেই ইতিহাসের একটা অংশ জানানোর চেষ্টা করেছেন ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ তার বইয়ে ‘মহিলা সাহাবীদের জীবন চিত্র’ । বইটিতে কয়েকজন মুসলিম মহিলা সাহাবীদের জীবনকথা তুলেধরেছেন। যেখানে আমরা জানতে পারব তাদের ইসলামের প্রতি দরদ ভালোবাসা । যা আমাদেরকে আরো বেশি ইসলামের প্রতি ধাবিত করবে।

বইটি কেন পরবেন?

বইটি নারী সাহাবিদের নিয়ে লেখা। বইটি প্রসিদ্ধ ৮ জন নারী সাহাবিদের নিয়ে লেখা হয়েছে। যারা ইসলামের প্রথম সারির নারী সাহাবি ছিলেন। আবার তাঁদের থেকেই আবির্ভা

ব হয়েছে ইসলামের বীর পুরুষদের। তাদের সাহায্যের ফলেই ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তাদের জীবনী সম্পর্কে না জানলে কীভাবে আমরা সত্যিকার ইসলামে প্রবেশ করব? বিশেষ করে আমাদের মা-বোনদের জন্য বইটি অমূল্য। ইসলামে নারীদের অবদান জানার জন্যও বইটি গুরুত্বপূর্ণ।

বইটি সম্বন্ধে আরও কিছুঃ

বইটিতে লেখক ড. আবদুর রহমান রাফাত পাশা সাহিত্যের রস দিয়ে নিজের মত করে লিখেছেন। এতে করে যে কোন পাঠক বইটি প্রথমবার পড়েই এর প্রেমে পড়ে যাবেন। তিনি সাহাবীদের জীবনে মূল এবং শিক্ষনীয় ঘটনাগুলো তুলে ধরেছেন। পুরো জীবনী তুলে না ধরার ফলে বইয়ের কলেবর মাত্র ৮৫ পৃষ্ঠায় সমাপ্ত হয়ে গিয়েছে। এতে করে কোন পাঠক বইটি পড়ে হাপিয়ে উঠবেন না ইন শা আল্লাহ।

বইটি সম্পর্কে আমার মতামতঃ

বইটির লেখার জাদু আমাকে অবাক করে তুলেছে। আমার মনে হয় জীননী গ্রন্থে রাফাত পাশার মত আর কেউ এত সহিত্যের রসে ভরপুর করে তুলতে পারে নি। অন্যান্য জীবনী গ্রন্থের মত এই বইটি ধরাবাঁধা নিয়মে চলে নি। লেখক নিজের মত করে লিখেছেন। তাই আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে। তবে আরও কিছু নারী সাহাবিদের জীবনী দিলে পাঠক সমাজ উপকৃত হত।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মহিলা সাহাবীদের জীবন চিত্র
ইংরেজি নাম Mohilader Sahabider Jibon Chitro
লেখক ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ.
প্রকাশনী দারুস সালাম বাংলাদেশ
বিষয় ইসলামে নারী
পৃষ্ঠা সংখ্যা ৮৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ.

লেখক সম্পর্কে

ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ.

ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ. ১৯২০ খ্রিস্টাব্দে উত্তর সিরিয়ার আরিহা শহরে জন্ম। জন্মের চার মাসের মাথায় বাবাকে হারান। চার বছর বয়সে মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে দাদার কাছেই লালিত-পালিত হন। সিরিয়ার প্রাচীনতম শরয়ী শিক্ষাগার হালাব শহরের মাদরাসা খুরভিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা করেন। তারপর মিসরের আল-আজহার ইউনিভার্সিটি থেকে অর্জন করেন উসূলে ফিক্হের ওপর উচ্চতর ডিগ্রি। আল-আজহারে পড়াশোনা শেষ করে কায়রো ইউ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 83

৳ 15045% ছাড়