ভ্রমণে ভাবনায় সিলেট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভ্রমণ মানুষের মনের দুয়ার খুলে দিয়ে আত্মার বিকাশ ঘটায়। ভ্রমন যখন স্মৃতিপটে গভীর রেখাপাত করে তখন তার রেশ থেকে যায় বহুকাল। জীবনের কৈশোর বেলায় সিলেটভ্রমনের রোমাঞ্চকর অভিজ্ঞতা লেখকের মনে গভীর রেখাপাত করেছিল। মনের কন্দরে জমে থাকা স্মৃতির ঝাঁপি খুলেছেন তিনি এই বইয়ের পাতায় পাতায়। আত্মস্মৃতিমূলক লেখাগুলো এক একটি সময়ের আখ্যান হয়ে ওঠে। সুলতানা দিল আফরোজের ‘ভ্রমণে ভাবনায় সিলেট’ এরকম একটি আখ্যান যেটি সাহিত্যমানেও অত্যন্ত উঁচু।
লেখকের শক্তিশালী কলমে উঠে এসেছে সিলেট জনপদের ইতিহাস, ঐতিহ্য আর নানা দর্শনীয় স্থানের প্রাঞ্জল বর্ণনা। পাঠক এই ভ্রমণের বর্ণনায় একাত্ম হয়ে তাঁর মানসপটে প্রত্যক্ষ করতে পারবেন সেই সময়ের সিলেটকে। লেখক এই ভ্রমণকাহিনীর সাথে সিলেটের অন্যতম দর্শনীয় স্থান হাওরের সৌন্দর্য্য আর হাওরবাসীদের যাপিত জীবনের চিত্র নিয়ে একটি লেখা সংযুক্ত করেছেন। লেখকের প্রজ্ঞা আর জীবনবোধ এই বইটিকে করে তুলেছে অনন্য।
বইয়ের তথ্য
| নাম | ভ্রমণে ভাবনায় সিলেট |
|---|---|
| ইংরেজি নাম | vromone vabnay sylhet |
| লেখক | সুলতানা দিল আফরোজ |
| প্রকাশনী | দেশ পাবলিকেশনস |
| বিষয় | বাংলাদেশ ভ্রমণ |
| আইএসবিএন | 9789849726913 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849726913 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!