ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

বিবিধ ইসলামী বই

সোনামণিদের সুন্দর নাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 25040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সোনামণিদের সুন্দর নাম (মুসলিম শিশুর নামের বই) -বইয়ের ভূমিকা

নাম হচ্ছে নামকরণকৃত বস্তুর প্রতি ইঙ্গিত । এটা এমন এক শিরােনাম, যা একজনকে অন্যজন থেকে পৃথক করে। মানুষের স্বভাব নামকরণের কার্যক্রম চালু করেছে । নামের গুরুত্ব প্রত্যেক বিবেকবান মাত্রই সন্দেহাতীতভাবে স্বীকার করেন। কারণ, নামের মাধ্যমে শিশু পরিচিত হয়; তার ভাই ও অন্যান্যদের থেকে পৃথক হয় এবং তার জন্য ও পরবর্তী বংশধরের জুন্য হয় নিশানা। মানুষ শেষ হয়ে যায় কিন্তু নাম অবশিষ্ট থাকে।

শব্দটি ' শব্দ থেকে নির্গত, অর্থ- (উচ্চতা, মর্যাদা) অথবা ৫; শব্দ থেকে নির্গত, অর্থ- ae (চিহ্ন; নিদর্শন; লক্ষণ)। প্রত্যেকটি অর্থই নবজাতকের নামকরণের গুরুত্ব বহন করে । বর্তমান যুগে কেহ কেহ বলেন, নাম একটা হলেই হয়, নামে কি আসে যায় । শেকসপীয়ার থেকে তারা উদ্ধৃতি করেন :

What's in a name? That which we call a rose

By any other name would smell as sweet.

নামের মধ্যে কি নিহিত রয়েছে? গােলাপকে যে নামেই ডাকা হয় না কেন তা সুগন্ধ বিতরণ করবেই।

তবে কবি শেকসপীয়ারের উক্তির অনুকরণে বাঙ্গালী কবি সুনির্মল বসু তার কানাকড়ি কবিতায় লিখেছেন :

“নেড়ি তাের নেড়ি নামে কিবা পরিতাপ”

গােলাপে যে নামে ডাকে তবুও সে গােলাপ।

নামের মধ্যে যদি কোন কল্যাণ নিহিত না-ই থাকত তাহলে তাে কবি তার সুনির্মল নামকে পাল্টে শুধু শেষাক্ষরদ্বয়ে নাম রাখলেই তাে পারতেন। কিন্তু তিনি তা অবলম্বন করেন নি। কেননা নাম শুধু নাম নয়, তা অনেক কিছু। আদর্শ ও সুন্দর নামের মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে।

কুরআন ও হাদীস পর্যালােচনা করে জানা যায় ইসলামে নাম অতীব গুরুত্বপূর্ণ বিষয়।

পিতার নিকট নামের গুরুত্ব সুস্পষ্ট। এর থেকে তার দ্বীন-ধর্ম ও জ্ঞানের পরিচয় পাওয়া যায়। কারণ, আপনি শুনেছেন কি, খ্রিস্টান অথবা ইহুদীরা তাদের সন্তানদের নাম মুহাম্মদ আলাদা রাখে? অথবা কোন পথভ্রষ্ট ছাড়া মুসলমানরা তাদের সন্তানদের নাম লাত-ওজ্জা রাখে?

নামের মধ্য থেকেই পিতার সাথে ছেলের বন্ধন তৈরি হয়। পিতা ও পরিবারপরিজন তাদের সন্তানদের এমন নামে ডাকে, যে নামটি তারা নির্বাচন করেছে । পরিবারের সদস্যদের মধ্যে নামের ব্যবহার বেশি। প্রাচীনযুগে বলা হত:

“তােমার নাম থেকেই আমি তােমার পিতাকে চিনি।” (আবু যায়দ, তাসমিয়াতুল মাওলুদ)। শিশুর জন্মের পর তার জন্য একটি সুন্দর ইসলামী নাম রাখা প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য। মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের ন্যায় বাংলাদেশের মুসলিমদের মাঝেও ইসলামী সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সাথে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ দেখা যায়। এজন্য তাঁরা নবজাতকের নাম নির্বাচনে পরিচিত আলেম-ওলামাদের শরণাপন্ন হন। তবে সত্যি কথা বলতে কী এ বিষয়ে আমাদের পড়াশুনা একেবারে অপ্রতুল।

তাই ইসলামী নাম রাখার আগ্রহ থাকার পরও অজ্ঞতাবশত আমরা এমনসব নাম নির্বাচন করে ফেলি যেগুলাে আদৌ ইসলামী নামের আওতাভুক্ত নয়। শব্দটি আরবী অথবা কুরআনের শব্দ হলেই নামটি ইসলামী হবে তাতাে নয়। কুরআনে তাে পৃথিবীর নিকৃষ্টতম কাফেরদের নাম যেমন- ইবলিস, ফেরাউন, হামান, কারুন, আবু লাহাব, ইত্যাদি উল্লেখ আছে; তাই বলে কী এসব নামে নাম বা উপনাম রাখা সমীচীন হবে!?

ব্যক্তির নাম তার স্বভাব চরিত্রের ওপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলে বলে বর্ণিত আছে। শাইখ বকর আবু যায়েদ বলেন, “ঘটনাক্রমে দেখা যায় ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল থাকে। এটাই আল্লাহ তা'আলার হেকমতের দাবী। যে ব্যক্তির নামের অর্থে চপলতা রয়েছে তার চরিত্রেও চপলতা পাওয়া যায়। যার নামের মধ্যে গাম্ভীর্যতা আছে তার চরিত্রে গাম্ভীর্যতা পাওয়া যায়। খারাপ নামের অধিকারী লােকের চরিত্রও খারাপ হয়ে থাকে। ভাল নামের অধিকারী ব্যক্তির চরিত্রও ভাল হয়ে থাকে।”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সোনামণিদের সুন্দর নাম
ইংরেজি নাম Shonamonider Shundor Naam
লেখক মোহাম্মদ নাছের উদ্দিন
প্রকাশনী দারুস সালাম বাংলাদেশ
বিষয় বিবিধ ইসলামী বই
আইএসবিএন 9789849109235
পৃষ্ঠা সংখ্যা ২৮৩
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা283
ভাষাbangla
ISBN9789849109235
বান্ডিংhard cover
মো

লেখক সম্পর্কে

মোহাম্মদ নাছের উদ্দিন

মোহাম্মদ নাছের উদ্দিন মোহাম্মদ নাছের উদ্দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রভাষক (ইসলামিক স্টাডিজ)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অর্ন্তগত মান্দারী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অধ্যাপক মাওলানা মো: আবদুল লতীফ ও মাতা নাসিমা আক্তার। তিনি তাঁর পিতা-মাতার কাছেই ইসলামি শিক্ষার মূল উৎস কুরআন শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুতে তিনি ‘সৃজন কিন্ডার গার্টেন’-এ পঞ্চম শ্রেণি পর্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 25040% ছাড়