বাংলাদেশের অর্থনীতির সমকালীন গতি-প্রকৃতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান সাম্প্রতিককালে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে দৈনিক পত্রিকায় যে কলামগুলো লিখেছেন সেসবের মধ্য থেকে বাছাইকৃত ১৭টি নিবন্ধ নিয়ে তৈরি হয়েছে এই সঙ্কলন। পুরো ২০২২ সাল জুড়ে বাংলাদেশে নীতি-নির্ধারক ও নাগরিক মহলে অর্থনীতি বিষয়ক আলাপ-আলোচনায় প্রধান জায়গা জুড়ে ছিল করোনা মহামারি ও তারপর রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতির হালচাল। ড. আতিউরের গ্রন্থভুক্ত কলামগুলোতেও তাই এ বিষয়টিই মুখ্য হিসেবে এসেছে।
কলামগুলোতে জনতুষ্টিবাদী ধারায় ঢালাও সমালোচনার বদলে সমস্যার স্বরূপ উন্মোচনের পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলার নীতিকৌশলের ভালো-মন্দ মিলিয়ে নিরপেক্ষ বিশ্লেষণের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন লেখক। এসব লেখায় বরাবরের মতো নৈরাশ্যের চেয়ে আশাবাদী উচ্চারণই প্রাধান্য পেয়েছে।
বইয়ের তথ্য
| নাম | বাংলাদেশের অর্থনীতির সমকালীন গতি-প্রকৃতি |
|---|---|
| ইংরেজি নাম | bangladesher orthonitir somokalin goti prokriti |
| লেখক | ড. আতিউর রহমান |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | অর্থনীতি: প্রসঙ্গ বাংলাদেশ |
| আইএসবিএন | 9789847761213 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!