বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন

বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳294

৳ 35016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 56

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের অর্থব্যবস্থায় যাঁরা নীতিনির্ধারকের অবস্থানে আছেন, কোভিড-উত্তর সময়ে নীতির চেয়ে অনীতির প্রয়োগে তাঁদের বেশি উত্সাহী দেখা যায়। এতে বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় ও উন্নয়নমুখী অর্থনীতিতে লাভ নাকি ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে? সে প্রশ্নের উত্তর খোঁজা ও সরস বিশ্লেষণ রয়েছে এই বইয়ে।

বেকারত্ব ও মূল্যস্ফীতি অর্থনীতির দুই পাপ, যা ঠেকাতে সরকারি নীতিনির্ধারকেরা তাত্ত্বিক নিষ্ঠা কিংবা সদিচ্ছার পরিচয় দিতে পারেননি—বিশেষত কোভিড-উত্তর সময়ের বাংলাদেশে। চলমান নীতি আর অনীতির দ্বন্দ্বে অনীতির জয় হয়েছে। সংকটে পড়েছে অর্থনীতি। বেড়েছে মূল্যস্ফীতি ও বেকারত্ব। রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারেনি। বিদেশি মুদ্রার রিজার্ভ কমে গিয়ে জাতিকে উত্কণ্ঠায় ফেলেছে। প্রবৃদ্ধিও গেছে নেমে। বাংলাদেশের মতো একটি বিপুল সম্ভাবনাময় আর উন্নয়নমুখী অর্থনীতির জন্য যা শুভ ইঙ্গিতবহ নয়। এ ব্যাপারে নীতিনির্ধারকদের অজুহাত বৈশ্বিক বিচারে গ্রহণযোগ্য নয়। বৈশ্বিক বাস্তবতা ও শাস্ত্রীয় অর্থনীতির আলোকে এর প্রতিকার জানতে চাওয়ার আগ্রহ আমাদের জন্য স্বাভাবিক। নীতি-অনীতির এই দ্বন্দ্ব্ব এবং প্রাসঙ্গিক সব প্রশ্ন-উত্তর দিয়ে সাজানো হয়েছে এই বই।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব
ইংরেজি নাম bangladesher artho khat o niti onitir danda
লেখক বিরূপাক্ষ পাল
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
বিরূপাক্ষ পাল

লেখক সম্পর্কে

বিরূপাক্ষ পাল

বিরূপাক্ষ পাল নিছকই এক জীবনপুরের পথিক। জন্ম ১৯৬৩-এর বসন্তে। ১৯৭১-এ নালিতাবাড়ী থেকে শরণার্থী হয়ে মেঘালয় গেলেন। তখন থেকেই নিসর্গের সান্নিধ্যে পথচলার আনন্দ। মমতাময়ী মায়ের পাশে থেকে পাঠের অভ্যাস। শিক্ষক পিতার প্রেরণায় প্রথম লেখালেখির সূচনা। কনিষ্ঠ ভ্রাতা উৎপলাক্ষের অকাল মৃত্যু তাকে সবচেয়ে বেদনার্ত করে—আবার ক্লান্তিবিহীন এগিয়ে যাবার ডাক দিয়ে যায়।। বর্তমানে বিরূপাক্ষ পাল কোর্টল্যান্ডস্থ নিউ ইয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 294

৳ 35016% ছাড়