গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

কোরআন বোঝার প্রয়াস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল-কোরআন মানবজাতির এক অনন্য সম্পদ; পৃথিবীর একটি মহাগ্রন্থ। এতে মানবজাতি পান পরম সত্যের সন্ধান। তাই কোরআন বোঝার চেষ্টা করছি। করোনাকালীন নিজে বোঝার জন্য লেখা শুরু করেছিলাম। এটি কোনো তফসির নয়। সুরাগুলোর মূল বক্তব্য সহজ–সরল ভাষায় তুলে ধরার প্রয়াস। নির্বাচিত ৫০টি সুরার সারকথা: কোরআন বোঝার প্রয়াস বইটি পড়ে সুরাগুলো সম্পর্কে জানতে পারবেন। আল–কোরআনের প্রতিটি আয়াতে অনেক গভীর তথ্য ও রহস্য লুকায়িত আছে। কিছু তথ্য জাহেরি (প্রকাশিত), কিছু তথ্য বাতেনি (গুপ্ত)। এই বইটিতে আরও জানতে পারবেন, অনেক অজানা বিষয়—সর্বোপরি মহান আল্লাহ্‌র অনুগ্রহ ও কল্যাণকর শিক্ষা।

আমরা অনেকেই অনেক তফসির পড়ি, অর্থ পড়ি। চিন্তা ভাবনা না করে ধারাবাহিকভাবে টানা পড়লে সুরার আয়াতের মধ্যে সম্পর্ক ও মিল খুঁজে পাওয়া কঠিন হয়। উস্তাদ নোমান আলী খানসহ অন্যান্যদের বক্তৃতার সঙ্গে নিজের কিছু কথা যোগ করেছি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, বিচারপতি ও লেখক মুহাম্মদ হাবিবুর রহমানের কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ বইটি থেকে অনুবাদ নেওয়া হয়েছে। তাঁর প্রতি কৃতজ্ঞ। পড়ে ইনশাআল্লাহ উপকৃত হবেন।

আহমেদ ফেরদৌস ফয়সাল

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কোরআন বোঝার প্রয়াস
ইংরেজি নাম Quran bojhar prayas
লেখক ফেরদৌস ফয়সাল
প্রকাশনী স্বপ্ন ৭১ প্রকাশন
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849824299
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
ফেরদৌস ফয়সাল

লেখক সম্পর্কে

ফেরদৌস ফয়সাল

ফেরদৌস ফয়সাল। জন্ম ১৬ সেপ্টেম্বর,১৯৭৮ ঢাকায়। বাবা মুহাম্মদ বেলায়েত হোসেন মিয়া, মা কামরুন নাহার। বড় হয়েছেন ঢাকাতে। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল পাশ করেন। দৈনিক প্রথম আলোর হজ প্রতিবেদক হয়ে ২০ বার হজ পালন করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ’পবিত্র মক্কা মদীনার পথে প্রান্তরে’ ও স্বপ্ন ৭১ থেকে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়