ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন
আল হাল্লু (জীবন সমস্যার সামাধান)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আল-হাল্লু (জীবন-সমস্যার সমাধান) ড. আয়েয আল-কারনী কর্তৃক অতিসম্প্রতি রচিত বই হলো “আল-হাল্লু”। বইটিতে ষাটের অধিক বিষয়ের সমাধান পেশ করা হয়েছে, যার প্রতিটিই জীবনঘনিষ্ট, জীবন-জগতের সঙ্গে সংশ্লিষ্ট এবং মানবিকতা ও সামাজিকতায় সদা সক্রিয়; কিন্তু নানা সমস্যা ও সংকটে জর্জরিত। বইটি রচনা করতে গিয়ে ড. আয়েয করনী মানব-জীবন-জগতের সরল অঙ্গনের সমস্যাগুলো যেমন চিহ্নিত করেছেন, তেমনি জীবনের গহীন ভেতরের মানচিত্রও পাঠ করেছেন এবং তার জটিল সূক্ষ্ম সংকটগুলো শনাক্ত করেছেন।
ফলে ‘পারিবারিক সমস্যা, দেশাত্মবোধের অভাব, তালাক ও ডিভোর্স, দুর্বল ব্যক্তিত্ব ইত্যাদি সচরাচর বিষয়গুলো সম্পর্কে যেমন সরলভাবে উপস্থাপন করেছেন, তেমনি সভ্যতা-সংস্কৃতির বিপর্যয়, আইবুড়োত্ব, বয়ঃসন্ধিকাল, চিন্তানৈতিক প্রান্তিকতা ও জাতীয়তাবাদ-এর মতো সূক্ষ্ম ও স্পর্শকাতর বিষয়গুলোও স্বরূপে তুলে ধরেছেন। এ ছাড়াও আধুনিক বিশ্বের নিত্যনতুন সংকটের দিকগুলো নিয়েও বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন।
বইটিতে তিনি প্রতিটি বিষয়ের বর্তমান চালচিত্র তুলে ধরেছেন। এ সব ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যে সমস্যা-সংকটে জড়িয়েছে, সে ব্যাপারে সতর্ক করেছেন এবং তা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, যা তিনি রচনা করেছেন কুরআন-সুন্নাহর ভিত্তিতে এবং মহান পূর্বসূরিগণের বিজ্ঞতা এবং সমসাময়িক জ্ঞানী-গুণীদের অভিজ্ঞতার আলোকে। প্রতিটি আলোচনার শেষে যুক্ত হয়েছে একটি পরিশিষ্ট। যা শুধু কুরআন-সুন্নাহ ও ইতিহাসের মহা মনীষীগণের বাণী দ্বারা রচিত।
বইয়ের তথ্য
| নাম | আল হাল্লু (জীবন সমস্যার সামাধান) |
|---|---|
| ইংরেজি নাম | Alhullu jibon somossar somadhan |
| লেখক | ড. আয়েয আল কারনী |
| প্রকাশনী | দারুস সালাম বাংলাদেশ |
| বিষয় | আত্মউন্নয়নমূলক বই |
| আইএসবিএন | 9789849110415 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৪২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!