ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

মুক্তিযুদ্ধের গল্প

গোপন রাজনীতির গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 60020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ দেশে এমন তারুণ্যময় এক কাল এসেছিল, যখন গভীর নির্দোষ সৎ আবেগ, প্রাণময়তা আর প্রাণশক্তি জন্ম নিয়েছিল। হাজার হাজার তরুণ-তরুণী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়েছিল, চলে গিয়েছিল মাটির কাছে। ‘মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই/দিনদুখিনী মা যে মোদের, এর বেশি তার সাধ্য নাই' কিংবা ‘আমরা করব জয় নিশ্চয়'—এই সব গান তারা হয়তো স্বরলিপি ধরে গাইতে জানত না; কিন্তু কার্যত তারাই এ গানের কথাগুলো সত্যি করে তুলেছিল তাদের যাপিতজীবনে। সৃষ্টি করেছিল গোপন রাজনীতির কাল । আমরা জানি না, আবারও কবে অমন উর্বর স্বপ্ন দেখার কাল আসবে; কবে আসবে অমন মহীয়ান রক্তপাতের কাল, ঝরাজীবনের কাল। কিন্তু গোপন রাজনীতি যেমন, তেমনি ওই নিয়ে সাহিত্যও যেন কালো তালিকাভুক্ত কিছু । যা লেখা যাবে না। প্রকাশ করা যাবে না । পড়ার কথা চিন্তাও করা যাবে না।

এই ট্যাবু ভাঙতে সংকলনটিতে এক মলাটের মধ্যে নিয়ে আসা হয়েছে এমন কিছু গল্প যেগুলো রচিত হয়েছে গোপন রাজনীতির সামাজিক-আর্থনীতিক প্রেক্ষাপটে, নকশালবাড়ী আন্দোলনে উদ্বুদ্ধ শ্রেণিশত্রু নির্মূলের পথে এগিয়ে চলা মানুষদের নিয়ে। লেখক-সাহিত্যিকরা সমাজের সবচেয়ে স্পর্শকাতর অংশ। বিষয়টি আমাদের প্রধান সারির কথাসাহিত্যিকদেরও আলোড়িত করেছে এবং তারা ওই সময়কে উপজীব্য করে গল্প লিখেছেন। সংকলনটির সম্পাদক ইমতিয়ার শামীমও সমাজসচেতন কথাসাহিত্যিক। তাঁরও রয়েছে এমন স্বপ্নবান রাজনৈতিক অভিজ্ঞতা। ফলে সংকলিত গল্পগুলোতে পাওয়া যাবে বিশেষ একটি দৃষ্টিভঙ্গি। সময়ের রক্তপাত। আর শুভবোধসম্পন্ন মানুষের হাহাকার ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গোপন রাজনীতির গল্প
ইংরেজি নাম gopan rajnitir golpo
লেখক ইমতিয়ার শামীম
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় মুক্তিযুদ্ধের গল্প
আইএসবিএন 9789849827818
পৃষ্ঠা সংখ্যা ৩২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
ইমতিয়ার শামীম

লেখক সম্পর্কে

ইমতিয়ার শামীম

জন্ম : ১৩৭১ বঙ্গাব্দ, ১৯৬৫ খ্রিস্টাব্দ ; সিরাজগঞ্জের সলপ জনপদের রামগাঁতী গ্রামে। মা : হামিদা সুলতানা। বাবা : চৌধুরী ওসমান। পেশা : সাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস [সমাজ বিজ্ঞান]; রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম প্রকাশিত গ্রন্থ : ডানাকাটা হিমের ভেতর (উপন্যাস, ১৯৯৬)। অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা, চরসংবেগ, অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর, মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির, তা হলে বৃষ্টিদিন তা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 60020% ছাড়