ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
৬ দফা থেকে স্বাধিকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নিয়মতান্ত্রিক রাজনীতির পথই অনুসরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণমানুষের মনের ভাষা পড়তে পেরেছিলেন তিনি। জনতা-মুজিবের মধ্যে তাই কোনো ব্যবধান ছিল না। জনতার মনে কী করে স্বাধিকারের স্বপ্ন ঢুকিয়ে দিলেন তিনি, তারই ছবি দেখা যাবে বইটিতে। স্বায়ত্তশাসন যে কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, বরং তা খুঁজে পাওয়া যাবে ১৯৪০ সালে দেওয়া লাহোর প্রস্তাবে, সে কথাও প্রতিষ্ঠিত হয়েছে।
৬ দফার বিরুদ্ধবাদীদের সঙ্গে যে লড়াইটা চলেছিল, তারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যাবে এখানে। বইটি আপনাকে নিয়ে যাবে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত চলমান আন্দোলনের গভীরে। ষাটের দশকে আইয়ুব খানের শাসনামলের বিচ্যুতিগুলোর পরিপ্রেক্ষিতও পরিষ্কার হবে। বইটি পড়া শেষ হলে আপনার মনে হবে, সেই অসাধারণ সময়টি থেকে এইমাত্র আপনিও ঘুরে এলেন।
বইয়ের তথ্য
| নাম | ৬ দফা থেকে স্বাধিকার |
|---|---|
| ইংরেজি নাম | 6 dapha theke swadhikar |
| লেখক | জাহীদ রেজা নূর |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | প্রসঙ্গ: বাংলাদেশ |
| আইএসবিএন | 9789849767565 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!