সংস্কৃতি ও নজরুল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাঙালি সংস্কৃতির সমন্বয় ও ঐতিহ্যের ধারা কাজী নজরুল ইসলাম (২ মে ১৮৯৯-২৯ আগস্ট ১৯৭৬) সংস্কৃতিমানস তৈরি করে দিয়েছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও যে নজরুল বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদী নির্যাসটুকু তাঁর মননে লালন করেছিলেন তা দৃষ্টি এড়িয়ে গেছে আমাদের। বাল্যকালেই লেটোদলে নজরুলের সংস্কৃতিমানস এর হাতেখড়ি। বাংলার লোকসংস্কৃতি ও লোকসাহিত্যের অন্যতম প্রকরণ লেটোদলে লোকগান রচনা সমন্বয়ধর্মী বাঙালি ও সাম্প্রদায়িক ঐতিহ্যের ধারক।
সেই ঐতিহ্যকে ধারণ করে তিনি লেটোদলের জন্য যেমন লিখেছেন, কারবালার শোকাতুর ঘটনা নিয়ে পালা, তেমনি লিখেছেন 'মেঘনাদবধ' পালা। ইসলামি ঐতিহ্য ও হিন্দু পুরাণ উভয় উৎস থেকেই নজরুল সৃষ্টির উপকরণ গ্রহণ করেছেন বাল্যকালেই।
বইয়ের তথ্য
| নাম | সংস্কৃতি ও নজরুল |
|---|---|
| ইংরেজি নাম | shangskriti o nazrul |
| লেখক | সীমান্ত আকরাম |
| প্রকাশনী | প্রিয় বাংলা প্রকাশন |
| বিষয় | কবি ও সাহিত্যিক |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
