ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

গণিত

জ্যামিতির যত কৌশল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘জ্যামিতির যত কৌশল’ বইটির ফ্ল্যাপের কথাঃ

যা যা ছাড়া গণিতকে অসম্পূর্ণ বলা যায় তার একটি হচ্ছে জ্যামিতি। আধুনিক প্রকৌশলবিদ্যা ও স্থাপত্যবিদ্যা থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রেই জ্যামিতির গভীর এবং সুস্পষ্ট ব্যবহার রয়েছে। এই বইটি মূলত আমাদের দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নিয়মিত ছাত্রছাত্রী যারা জ্যামিতির ভীতিকে দূর করতে চায় এবং গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য লেখা।

গণিত অলিম্পিয়াডসহ সকল প্রতিযোগিতায় জ্যামিতিক সমস্যায় হাত পাকা করার ভাল উপায় হলো। বারবার অনুশীলনের মাধ্যমে জ্যামিতিক টুলসগুলো ভাল করে জেনে তার সঠিক প্রয়োগ করা। এই বইটিতে অনেকগুলো টুলস প্রয়োগের কৌশল দেখানো হয়েছে।

জ্যামিতি যেমন গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তেমনিভাবে জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ত্রিভুজ। জ্যামিতির আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছে ত্রিভুজের আলোচনা। আমাদের এই বইয়ের মূল ফোকাস ত্রিভুজ। বিন্দু, সরলরেখার সংজ্ঞা দিয়ে শুরু করে আলোচনা এগিয়ে গিয়েছে। ত্রিভুজের সর্বসমতা, সদৃশ ত্রিভুজ, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে। এছাড়া সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের মতো বিশেষ ত্রিভুজ নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে বইয়ের শেষ অধ্যায়ে আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতি নিয়েও।গুরুত্বপূর্ণ কথাগুলি বক্সে দেয়া থেকে শুরু করে প্রতিটি অধ্যায়ের শেষে পাঠকদের জন্য পর্যাপ্ত সমস্যা অনুশীলনের জন্য দেওয়া হয়েছে।

তাই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী। ও সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জ্যামিতির ভয়কে জয় করতে চায় এমন পাঠকের জন্য বইটি বিশেষ উপযোগী।

প্রচ্ছদ : আনওয়ার ফারুক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জ্যামিতির যত কৌশল
ইংরেজি নাম jyamitir joto koushol
লেখক দিপু সরকার, অনুপম পাল
প্রকাশনী ল্যাব বাংলা
বিষয় গণিত
আইএসবিএন 9879843440631
পৃষ্ঠা সংখ্যা ২৫৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
দিপু সরকার

লেখক সম্পর্কে

দিপু সরকার

ফিকশন নন-ফিকশন বই এর বাইরে বিজ্ঞান ও গণিত বিষয়ক বই এর একজন তরুণ লেখক দীপু সরকার। দীপু সরকার ১৯৯২ সালের ১৭ই মার্চ বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার বিন্না গ্রামে। তার বাবা এইচ কে সরকার ও মা মৃদুলা রানী সরকার। ২০০৭ সালে বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ২০০৯ সালে অমৃতলাল দে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। এরপর দীপু স্নাতকজীবন শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়