ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
মুক্তিযুদ্ধের গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাতাসে সবুজ ধান দোল খেতে খেতে যখন সমুদ্রের ঢেউয়ের মতাে ধানের সবুজাভ যৌবনে আছড়ে পড়ে গানের শব্দ ভেসে বেড়ায় ঠিক তখনি ইব্রাহীম খবরটি জানতে পারে। সে চোখ তুলে আকাশ দেখলাে। দক্ষিণে বিশাল মাঠ, উত্তরে রাজাজীর দীঘি। পূর্ব পশ্চিমটাও ফাঁকা, সবুজ মাঠের মাঝামাঝি দাড়িয়ে ধানের সখ্যতার নৈসর্গিক সৌন্দর্যের মাঝে অন্যরকম সংবাদ ওকে বিচলিত করে তােলে। | সারাদেশ উত্তপ্ত। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শেষে সারাদেশের মানুষ খৈ ফোটার মতাে উত্তপ্ত-উন্মনা অধীর চিত্তে স্বাধীন বাংলার স্বপ্নে যখন উচাটন, সবুজের মাঝে দাড়িয়ে থাকা ইব্রাহীমের হৃদয়ে জ্বলে উঠে আগুন।
চারদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারাে সে বাংলার রূপ আর স্বাধীনতার প্রেরণায় কেমন জানি বিভাের হয়ে দৌড়াতে থাকে। দীঘির পাড়ে তখন কোন জনমানবের চিহ্ন নেই। চারদিকে শুধু শূন্যতা আর সবুজের সমারােহ। মুক্তিযুদ্ধে যেতে হবে। এরই মাঝে গ্রামের অনেকেই চলে গিয়েছে যুদ্ধে।
শুধু আয়েশার কথা ভেবে যুদ্ধে যাবে কি যাবে না সিদ্ধান্তহীনতায় থাকে ইব্রাহীম। আয়েশাকে ছেড়ে যুদ্ধে যাওয়ার কথা ভেবে ওর বুকে কাঁপন উঠে। রক্তের প্রবাহ দ্রুত বেড়ে যায়। আয়েশা বিহীন ইব্রাহীম যেন অন্তঃসার শূন্য এক মানুষ। ওদের বিয়ের সময় অতিবাহিত হল ০৫ (পাঁচ) মাস। এই মধুর সময় মমতাঘেরা আয়েশাকে ছেড়ে যুদ্ধে যাওয়ার জন্যে কখনােবা পাগল হয়ে উঠে হৃদয়। তখন দিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে যায় সে।
ওর মনে হয় দেশের জন্য স্বাধীনতার জন্য এই ধানক্ষেত, এই দীঘি, এই রূপসী বাংলার প্রকৃতি সবকিছু পেছনে ফেলে ছুটতে হবে তাকে। | সারাদেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে খান সেনারা ছড়িয়ে পড়েছে। মুক্তিযােদ্ধাদের সাথে ইতােমধ্যে অনেক স্থানেই সংঘর্ষ তুমুল পর্যায় পৌছে গেছে।
বইয়ের তথ্য
| নাম | মুক্তিযুদ্ধের গল্প |
|---|---|
| ইংরেজি নাম | mukttijudder golpo |
| লেখক | মঈনুদ্দিন কাজল |
| প্রকাশনী | রিদম প্রকাশনা সংস্থা |
| বিষয় | মুক্তিযুদ্ধের গল্প |
| আইএসবিএন | 9848319832 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০০৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!