পরিবেশ ও সমাজ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ পরিবেশের স্বাভাবিক বিন্যাসের ধ্বংস সাধন করছে প্রতিনিয়ত। তাই মানুষসহ এ গ্রহের সকল জীবন পরিবেশগত সম্ভাবনা ও ঝুঁকির দোলনায় দুলছে। সমগ্র পৃথিবী এখন বিপর্যয়ের কিনারে এসে দাঁড়িয়েছে। বাস্তব জীবনের মৌলিক প্রশ্নের অনুরণন হচ্ছে এই বই। উন্নত পৃথিবীর তথাকথিত সভ্য মানুষের দৃষ্টিভঙ্গি ও আচরণের দিক নির্দেশনার নিজস্ব দায়বদ্ধতা থেকে এই সমাজের সদস্য হিসেবে লেখার তাগিদ অনুভব করেছেন তরুণ লেখক মোশারফ হোসেন। ‘পরিবেশ ও সমাজ’ বইয়ের প্রবন্ধগুলো বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত। বইটিতে ১৯টি পরিবেশ ও সমাজ বিষয়ক প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিটি প্রবন্ধেই সমাজ সচেতনতা ও চিন্তা চেতনার বৈকল্যতার জায়টিকে নাড়া দিবে বলে আমরা বিশ্বাস করি।
বইটির মাধ্যমে আমরা আমাদের নৈতিক দায়িত্বের বোধ-বিবেচনায় তাড়িত হয়ে মনের মনিকোঠায় স্থান দিয়ে পরিবেশ ও মানুষের ধ্বংস যজ্ঞ থেকে বিশ্বকে বাঁচানোর স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি অনাগত ভবিষ্যৎ হবে শঙ্কামুক্ত। পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে পৃথিবী। নৈতিক সচেতনতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির জায়গা থেকেই আমরা বইটি প্রকাশের তাগিদ অনুভব করেছি।
বইয়ের তথ্য
| নাম | পরিবেশ ও সমাজ |
|---|---|
| ইংরেজি নাম | poribesh o somaj |
| লেখক | মোশারফ হোসেন |
| প্রকাশনী | ভাষাচিত্র |
| বিষয় | কলাম সংগ্রহ/সংকলন |
| আইএসবিএন | 9789849410850 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849410850 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!