ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
দুই তিন চার : অভিশাপ নাকি রহমাত?
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘একাধিক বিয়ে' শরীয়াতের বিধান—কথাটি বললেই অনেকে মনে করেন এটাকে ফরজ-ওয়াজিব টাইপের কোনো বিধান বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটি এমন নয়। মূলত যে-কোনো বিষয়ে শরীয়াতের সুনির্দিষ্ট মতামতই 'বিধান' শব্দের আওতায়। সেটা হতে পারে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান বা হালাল-হারাম, জায়েজ নাজায়েজ, মুবাহ-মাকরুহ যে-কোনো পর্যায়ের। একাধিক বিয়ের বিধান হলো, এটি ইসলামে বৈধ। তবে যোগ্যতা না থাকা সত্ত্বেও এটা নিয়ে অহেতুক ফ্যান্টাসিতে ভোগা যেমন অনুচিত, এর থেকে বেশি অনুচিত-বরং বলা ভালো ঈমানের জন্য হুমকিস্বরূপ হলো, একটি হালাল বিধানের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করা।, বিভিন্ন সামাজিক বাস্তবতা ও তিক্ত উদাহরণের কারণে আমাদের দেশে একাধিক বিয়ে ট্যাবু ও ঘৃণিত কাজ হিসেবে উপস্থাপিত হলেও, ইসলামে এর বৈধতা প্রশ্নাতীত। প্রতিকূল সামাজিক বাস্তবতা ও তিক্ত উদাহরণ থাকা সত্ত্বেও ক্ষেত্র-বিশেষে কারও কারও জন্য বা সামগ্রিকভাবে সমাজকল্যাণে এটি হতে। পারে প্রয়োজনীয়, উপকারী ও শেষ সমাধান। এ-বিষয়টিকে সামনে রেখেই মিসরীয় স্কলার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উস্তাযা 'রনিয়া হাশিম' রচনা করেছেন স্বতন্ত্র এ-বইটি। একাধিক বিয়ের ব্যাপারে মানুষের নানান ভুল ধারণা, অহেতুক ফ্যান্টাসি কিংবা অবান্তর ঘৃণার মতো প্রান্তিকতা দূর করতে বইটি উপকারী হবে বলে আমরা আশাবাদী।
বইয়ের তথ্য
| নাম | দুই তিন চার : অভিশাপ নাকি রহমাত? |
|---|---|
| ইংরেজি নাম | doi tin char ovishap naki rohmat |
| লেখক | রনিয়া হাশিম |
| প্রকাশনী | পেনফিল্ড পাবলিকেশন |
| বিষয় | বিয়ে-শাদী, যৌতুক ও তালাক |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!