মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

মায়াবী দৌলত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নৌকা থেকে নামার পর গলুই থেকে হাছুন আলী দেলুকে বলল, ‘কাইল্যাআঞ্জাড়া' শেষ অউক, ফরে যা। কালিঙ্গা বিলপাড়ে দাঁড়ায় দেলু। মাঝারি ধরনের কোয়া নৌকা থেকে হাছন আলীও নেমে আসে পাড়ে, দাঁড়ায় দেলুর পাশে। | যে দেলু রাতের পর রাত বনে-জঙ্গলে, হাওর-বাঁওড়ে, মাঠে-ঘাটে কাটায়, সে কিনা 'কাইল্যাআঞ্জার স্তব্ধ ও ধুমসি আঁধারকে ভয় পায়। ভয় পায়। কিনা, তা-ও হলফ করে বলা শক্ত। হয়তাে হাছুন আলী বাধা দেওয়াতে থমকে দাঁড়িয়েছে।

বেশ বড় খয়েরি রঙের লেদার স্যুটকেসটি আর কাপড়ের বস্তাটি ঘাড় থেকে মাটিতে নামিয়ে বগলা সিগারেট বের করে দেয় হাতুন আলীর হাতে। নিজেও একটি ধরায়। অন্ধকার ফিকে হয়ে এলেও ভােরের আলাে ফুটতে ঢের বাকি। সুবেহ সাদেকের ঠিক পূর্বমুহূর্ত, এই জনপদে বলে ‘কাইল্যাআঞ্জা'—রাত ও দিনের সন্ধিক্ষণের কিঞ্চিকাল–বড় অশুভ কাল, বড় ক্ষণস্থায়ী। সারারাত জিন-ভূতদেও-দানব বিচরণ করে নিজ নিজ আস্তানায় ফিরে যায় এই সময়। তাদের ফেরার পথে মানুষের মুখােমুখি হলে বড় ক্ষতি করে—এসব বিশ্বাস মানুষের মনে শিকড় গেড়ে আছে প্রাচীনকাল থেকে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মায়াবী দৌলত
ইংরেজি নাম Mayabi Doulot
লেখক মোজাম্মেল হক নিয়োগী
প্রকাশনী নালন্দা
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
আইএসবিএন 9789849382583
পৃষ্ঠা সংখ্যা ১৬২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা162
ভাষাbangla
ISBN9789849382583
বান্ডিংhard cover
মোজাম্মেল হক নিয়োগী

লেখক সম্পর্কে

মোজাম্মেল হক নিয়োগী

মােজাম্মেল হক নিয়ােগী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। বাবা ফজলুল হক নিয়ােগী বিমান বাহিনীর সৈনিক ছিলেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিনী। ছয় ভাই-বােনের মধ্যে তৃতীয়। শতাধিক বইয়ের রচয়িতা কঠোর পরিশ্রমী লেখক। স্বভাবে কোণঘেঁষা। নিভৃতচারী। বহুমাত্রিক লেখক। লেখার বিষয়ও বহুমাত্রিক: জীবনবােধ, লােকজ সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভাষাআন্দোলন, বাস্তবতা, পরাবাস্তবতা, জাদুবাস্তবতা ও ব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়