ঘুরে দেখা ইউরোপ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভ্রমণ কাহিনি সাহিত্যের জনপ্রিয় একটি ধারা। ভ্রমণ কাহিনি পাঠকদের এক স্থানে রেখে সমগ্র বিশ্ব ঘুরিয়ে আনে; পাঠককে বিভিন্ন দেশ ও বিখ্যাত নগরীগুলোর ইতিহাস-ঐতিহ্য, রাজা-বাদশাহ ও তাদের রাজপ্রাসাদ-শাসনপদ্ধতি, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, নানা দেশের ভৌগেলিক অবস্থা, পর্বত-নদী-জলাভূমি, পরিবেশ-প্রতিবেশ, সম্পদ, সামাজিক-সাংস্কৃতিক দিক, সভ্যতায় তাদের অবদান এবং অনেক অজানা বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যেসব স্থানে অধিকাংশ মানুষের পক্ষে যাওয়া বা বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয় না।
তাছাড়া অনেকে ভ্রমণ করলেও তাদের অভিজ্ঞতা লিখে যান না। সেদিক থেকে “ঘুরে দেখা ইউরোপ” এর লেখক হাবিব রহমান তাঁর ভ্রমণ কাহিনি লিখে ভ্রমণবিপাসু ও ভ্রমণ কাহিনি পাঠ করতে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একদিকে তাঁর নিজের ভ্রমণ তৃষ্ণা পূরণ করেছেন, অন্যদিকে ভবিষ্যৎ ভ্রমণবিলাসীদের প্রতি তাঁর যে দায়বদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন বলেই তাঁর ভ্রমণ বৃত্তান্ত মলাটবদ্ধ হয়ে এসেছে। আশা করা যায় পাঠকরা বইটি পাঠে আগ্রহী হবেন।
বইয়ের তথ্য
| নাম | ঘুরে দেখা ইউরোপ |
|---|---|
| ইংরেজি নাম | Ghure Dekha Europe |
| লেখক | হাবিব রহমান |
| প্রকাশনী | নালন্দা |
| বিষয় | নানাদেশ ভ্রমণ |
| আইএসবিএন | 9789849628583 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
