নবী-রাসূল

হযরত আলী (রা:) এর জীবনী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳75

৳ 10025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 25

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হযরত আলীর বংশধারা হযরত মুহাম্মদ (স)-এর বংশধারার সহিত একত্রিত ছিল। হযরত আলীও হাশেমী গােত্রে জন্ম গ্রহণ করেন। নবীজির চাচাত ভাই ছিলেন তিনি। মহানবীর দ্বিতীয় উধ্বতন পুরুষ তাঁহার পিতামহ আবদুল মুতালিবের অন্যতম পুত্র আবু তালিবের ঔরসে বিবি ফাতিমার গর্ভে হযরত আলীর জন্ম হয়। | এই বংশধারা সম্পর্কে আমি পূর্বে বর্ণনা দিয়া আসিয়াছি। সেহেতু এই ব্যাপারে পুনরাবৃত্তি করা প্রয়ােজন মনে করি না। তবুও অতি সংক্ষেপে কিছু আলােচনা করিতেছি। আব্দুল মুতালিব মহানবী ও হযরত আলীর দাদা ছিলেন। আব্দুল মুতালিবের মােট একাদশ পুত্র ছিলেন। তন্মধ্যে আবুতালিব, আবদুল্লাহ, ইসলামের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। তৎকালে বীরত্ব ও সাহসিকতায় মক্কায় কেহ তাঁহার সমান ছিল না। ধর্মের জন্য ওহুদের যুদ্ধে তিনি শহীদ হন। আব্বাস প্রথমাবস্থায় ইসলাম গ্রহণ করেন নাই।

কিন্তু পরে তিনি ইসলাম কবুল করেন এবং একজন শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপােষক রূপে ছিলেন। আবদুল্লাহ ছিলেন মহানবীর পিতা। তিনি নবীজির জন্মের কিছুদিন পূর্বেই ইনতেকাল করেন। আবুতালেব ছিলেন আবদুল মুতালেবের পুত্রগণের মধ্যে সর্বাধিক যােগ্যতম ব্যক্তি। তাঁহার অপর নাম ছিল আবদে মানাফ। তবে তিনি আবু তালেব নামেই বিশেষ পরিচিত ছিলেন। পিতৃহীন মুহাম্মদ (স)-এর লালন-পালনের ভার প্রথমে দাদা আব্দুল মুতালিবের উপর ন্যস্ত হয়। তাঁহার মৃত্যু হইলে চাচা বাবু তালিব মুহাম্মদ (স)-এর লালন-পালনের ভার নেন। তিনি মুহাম্মদকে (স) অত্যধিক স্নেহ করিতেন। এই আবুতালিবই হইলেন হযরত আলীর পিতা।

আবুতালিবের চারটি পুত্র ও দুইটি কন্যা হয়। পুত্রদের মধ্যে তালিব বদরের যুদ্ধে কুরাইশদের পক্ষ হইয়া যুদ্ধ করিতে আসিয়া নিহত হন। দ্বিতীয় পুত্র আকীল ইসলাম গ্রহণ করেন। তৃতীয় পুত্র জাফর আইয়্যারও ইসলাম গ্রহণ করেন। আর চতুর্থ পুত্র হইলেন হযরত আলী। আবুতালিবের কন্যাগণের মধ্যে প্রথমা কন্যার নাম উম্মেহানী। ইনিও ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয় কন্যার নাম ছামাহান।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হযরত আলী (রা:) এর জীবনী
ইংরেজি নাম hazrat ali r ar jiboni
লেখক রশিদ আহমেদ
প্রকাশনী শিরীন পাবলিকেশন্স
বিষয় নবী-রাসূল,মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া
আইএসবিএন 9847003478
পৃষ্ঠা সংখ্যা ৯৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
রশ

লেখক সম্পর্কে

রশিদ আহমেদ

নবী-রাসূল বিষয়ক লেখক · প্রকাশক: শিরীন পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 75

৳ 10025% ছাড়