ভালো থেকো : খাদ্য, স্বাস্থ্য ও রূপচর্চা টিপস্
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শরীর সুস্থ ও নীরােগ রাখতে হলে খাদ্য, পানীয়, বিশ্রাম, সুনিদ্রা, আলাে-বাতাস পােশাক-পরিচ্ছদ, গােসল, সংযম এবং প্রয়ােজনে চিকিৎসা প্রভৃতির দিকে নজর দেয়া উচিত। বয়স অনুযায়ী এবং শরীরের ক্ষমতা অনুযায়ী সহজপাচ্য পুষ্টিকর লঘুখাদ্য খাওয়া উচিত। খাবারের অন্তত আধঘন্টা পর পানি পান করা ভাল। পেটের রােগ থাকলে সামান্য গরম পানি পান করা উচিত। বৃদ্ধ বয়সে খাবারের পরিমাণ কমানাে উচিত। মুক্ত বায়ু ছাড়া দেহকে সুস্থ রাখা সম্ভব নয়। তাই যে ঘরে অক্সিজেন সমৃদ্ধ মুক্ত বায়ু চলাচল করে সেই ঘরে বসবাস করা উচিত। এছাড়া যে ঘরে আলাে এবং রােদ প্রবেশ করতে পারে সেখানে বসবাস করা উচিত।
প্রতিদিন কিছুক্ষণ রােদে থাকলে দেহ সুস্থ ও নীরােগ থাকে। ভােরবেলা ভ্রমণ করা স্বাস্থ্যের জন্য ভাল ব্যায়াম। এছাড়া খালি হাতে ব্যায়াম, দৌড়ানাে, সাঁতার কাটা উৎকৃষ্ঠ ব্যায়াম। ভােরবেলা মলমূত্র ত্যাগ করার পর গায়ে ভালাে করে সরষের তেল মেখে গােসল করা ভাল। প্রত্যেক সুস্থ মানুষের প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানাে প্রয়ােজন। শিশু ও রােগী ছাড়া দিনে ঘুমানাে উচিত নয়। রাত জাগা ক্ষতিকর। রােগীর ঘুম ভাঙ্গানাে উচিত নয়।
হঠাৎ করে গরম থেকে ঠাণ্ডায়, ঠাণ্ডা থেকে গরমে যাওয়া উচিত নয়। মলমূত্রের বেগ আটকে রাখা শরীরের জন্য ক্ষতিকর। কোন রােগীর ব্যবহার করা জিনিস বা আসবাবপত্র ব্যবহার করা ঠিক নয়।
বইয়ের তথ্য
| নাম | ভালো থেকো : খাদ্য, স্বাস্থ্য ও রূপচর্চা টিপস্ |
|---|---|
| ইংরেজি নাম | balo theko khaddo sastho o rupcharcha tips |
| লেখক | সুলতানা জামান |
| প্রকাশনী | শিরীন পাবলিকেশন্স |
| বিষয় | স্বাস্থ্য ও পরামর্শ |
| আইএসবিএন | 9789845010153 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০০৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!