ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৫টি পাতা পড়ে দেখুন

ঈমান আক্বিদা ও বিশ্বাস

ইসলামের মৌলিক আকিদা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳600

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘ইসলামি আকিদা’ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে; রক্ষা করে বিচ্ছিন্নতা থেকে। ইসলামি আকিদার মূলকথা হলো,সুনির্মল তাওহিদ ও শুদ্ধ সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা এবং পৃথিবী আবাদ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। কিন্তু বিস্ময়কর হলো,এই আকিদার ব্যাখ্যা-বিশ্লেষণেই মুসলিম উম্মাহর বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আকিদার শাখাগত,ক্ষুদ্র ও গৌণ কিছু বিষয়কে ইসলামের মূল রুহ বানিয়ে আজ মুসলিমদের মাঝে অভ্যন্তরীণ সংঘাত প্রকট আকার ধারণ করেছে,যা মোটেই কুরআন ও সুন্নাহর নির্দেশিত পথ নয়। তবে তাওহিদ বনাম শিরক; সুন্নত বনাম বিদআতের যে সংঘাত শুরু থেকেই ছিল,তা নিয়ে মতপার্থক্য দোষণীয় নয়।

ইসলামি আকিদার দুটো দিক রয়েছে। এক. মৌলিক ও প্রায়োগিক আকিদা। এটি সরল-সাধারণ; ঠিক ইসলামের কালিমার মতোই। এই আকিদা জানা ও পালন করা প্রত্যেক মুসলিমের আবশ্যক। দুই. অমৌলিক ও শাখাগত আকিদা। এটা অত্যন্ত জটিল ও অন্তহীন মতপার্থক্যপূর্ণ। এটা জানা সকল মুসলিমের জন্য আবশ্যক নয়; বরং উলামায়ে কেরাম ও বিশেষজ্ঞদের জন্য সীমাবদ্ধ। ইসলামের মৌলিক আকিদা গ্রন্থে তাত্ত্বিক বিতর্ক এড়িয়ে আকিদার কেবল মৌলিক ও জরুরি বিষয়গুলোই আনা হয়েছে। যাতে মুসলিম উম্মাহ ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় মতপার্থক্য থেকে মুক্ত থাকতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইসলামের মৌলিক আকিদা
ইংরেজি নাম islamer moulik akida
লেখক মীযান হারুন
প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস
পৃষ্ঠা সংখ্যা ৫৮৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা584
ভাষাbangla
বান্ডিংhard cover
মীযান হারুন

লেখক সম্পর্কে

মীযান হারুন

আমি মীযান হারুন। জন্ম ১৯৯৩ সালে। বরিশালে। ঢাকায় জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী মাদরাসায় লেখাপড়া। হিফজ, দাওরায়ে হাদীস। জামিয়া ইসলামিয়া আকবর কমপ্লেক্স ঢাকায় আরবী ভাষা ও সাহিত্যের ওপর উচ্চতর ডিগ্রি। পাশাপাশি আলিয়াতে দাখিল, আলিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স (অসমাপ্ত)। অতঃপর কিং সউদ বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ইনস্টিটিউটে আরবী ভাষার ওপর ডিপ্লোমা। অতঃপর আকীদা ও সমকালীন মতবাদের ওপর অনার্স,...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 600