গল্প সমগ্র/সংকলন

বিচূর্ণ হীরক কণা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳450

৳ 60025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

চারটি ছোটো এবং দুটো বড় গল্প নিয়ে এই সংকলন। ভিন্ন সমাজ এবং ভিন্ন সময়ের পটভূমিতে লেখা। তিনটি ছোটো গল্প ‘উত্তরের খোজে’, ‘জীবনের কাছে’ এবং ‘সন্ত মানুষ’ পাশ্চাত্যের পটভূমিকায় রচিত। এই ভিন্ন সমাজ-সংস্কৃতির মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করেছেন লেখক। ভিন্ন সমাজের হলেও মূলত মানুষের সুখ-দুঃখ এক জায়গায় এসে একাকার হয়ে যায়, বইতে থাকে একই স্রোতে। তাই পাশ্চাত্যের ভবঘুরে ‘সন্ত মানুষ’-এর নিক আর বাংলাদেশের ভবঘুরে ‘বলি’র শফিক স্বেচ্ছায় জড়িয়ে পড়ে অন্য মানুষের জটিল সমস্যায়।

সমস্যাগুলো যেমন স্বতন্ত্র, পরিণতিও তেমনই বিচিত্র। ‘সন্ত মানুষ’ অন্য মানুষের সুখ-দুঃখের মধ্যে নিজেকে খুঁজে ফেরে। ‘বলি’ গল্পে এমন এক চিত্র তুলে ধরা হয়েছে যা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ও সামনে আসতে পারেনি। ১৫ বছরের এক কিশোরী সমাজপতিদের বিধানকে প্রশ্নবিদ্ধ করেছে ‘উত্তরের খোঁজে’ গল্পটিতে। ব্যক্তি- স্বাধীনতা আর গোষ্ঠী প্রসূত বিধানের সূক্ষ্ম সংঘর্ষ এই গল্পে। ‘জীবনের কাছে’ গল্পে ধরা পড়েছে বিপরীতমুখী দুটি নারী-পুরুষ, ঘটনাপ্রবাহে যাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবু তারা পরিণতিকে রূপ দিয়েছে নিজের মতো করে।

‘দূরের তারারা’ একটি ভাগ্যহীনা মেয়ের বেঁচে থাকার দুরন্ত চেষ্টা। ‘বিচূর্ণ হীরক কণা’ একজন আত্মবিশ্বাসী প্রেমিক পুরুষের কাহিনি। স্বাধীনচেতা পুরুষটি প্রেমে পড়ে এক বিদুষী রূপবতী নারীর, যার মনের নাগাল পাওয়ার সংকল্পে বাইরের কঠিন বলয়কে ভেঙ্গে ফেলার সাধনাই এই গল্প। আশা করি সহজভাবে লেখা গল্পগুলো পাঠকের মন ছুঁয়ে যাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিচূর্ণ হীরক কণা
ইংরেজি নাম bicitro hirok kona
লেখক সেতারা হাসান
প্রকাশনী ভাষাচিত্র
বিষয় গল্প সমগ্র/সংকলন
আইএসবিএন 9789849743996
পৃষ্ঠা সংখ্যা ২১৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা216
ভাষাbangla
ISBN9789849743996
বান্ডিংhard cover
সে

লেখক সম্পর্কে

সেতারা হাসান

গল্প সমগ্র/সংকলন বিষয়ক লেখক · প্রকাশক: ভাষাচিত্র

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 450

৳ 60025% ছাড়