রাতের আঁধারে নীল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রাতের আঁধারে নীল স্মৃতি গদ্যের বই। জসিম মল্লিকের এটি নবম স্মৃতিগদ্যের বই। এর আগের বইগুলো হচ্ছে এলবেলে এবং হৃদয়ে প্রেমের দিন- প্রকাশ করেছে কথাপ্রকাশ। আমার মা প্রকাশ করেছে রিদম প্রকাশনা সংস্থা। স্মৃতির নির্জণতা, থোকায় থোকায় জোনাক জ্বলে, ভালবাসার চাষাবাদ, স্বপ্ন কাজল মাখা মায়া ভরা এই সংসারে এবং শুধু আকাশ জানে- প্রকাশ করেছে অনন্যা। আনন্দের কথা হচ্ছে বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। একজন লেখকের সবচেয়ে বড় স্বার্থকতা যে পাঠকরা বইগুলো গ্রহণ করেছেন। লেখকের মধ্যে এক ধরণের সরলতা আছে, সহজ স্বাভাবিক ভঙ্গিতে লেখেন। তিনি অকপটে গল্প বলতে পারেন।
নিজের কথা বলতে পারেন। নিজেকে ভাঙচুর করতে পারেন। এমন কিছু অনুভূতি আছে, কষ্ট আছে বা আনন্দ যা সবার সাথে মিলে যায়। যা অন্যকে ছুঁয়ে যায়। জসিম সেই কথাই বলতে পারেন। মানুষের মনোজাগতিক বিষয় ও সম্পর্কের টানাপোড়েনের কথা আশচর্য্য মন্সীয়ানায় তুলে আনেন। যেনো লেখক পাঠকের মুখোমুখি বসে গল্প করছেন। এছাড়া এমন কিছু ঘটনা ও অতীত স্মৃতি রয়েছে যা পাঠক হৃদয়কে আপুত করে, আন্দোলিত করে। ভাবার সুযোগ দেয় অনেককিছু। প্রতিটি লেখাতেই রয়েছে ভালবাসার জয়গান। ভালবাসাই সব। ঘৃণা কিছুই দিতে পারে না।
বইয়ের তথ্য
| নাম | রাতের আঁধারে নীল |
|---|---|
| ইংরেজি নাম | rater adhare neel |
| লেখক | জসিম মল্লিক |
| প্রকাশনী | রিদম প্রকাশনা সংস্থা |
| বিষয় | স্মৃতিচারণ ও স্মৃতিকথা |
| আইএসবিএন | 9789845200844 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845200844 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!