ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
ফাতিমি সাম্রাজ্যের ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গ্রন্থটিতে মূলত ইতিহাসে ফাতিমি নামে পরিচিত উবায়দি রাফিজি সাম্রাজ্যের উত্থান-পতনের আলোচনা করা হয়েছে। মূলে তারা শিয়া ছিল বিধায় আলোচনার পরিপ্রেক্ষিতে শিয়াদের বিভিন্ন দল-উপদল এবং উম্মাহর ধ্বংসসাধনে তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের কথাও তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে উত্তর আফ্রিকায় বাতিনি সাম্রাজ্যের সফলতার কারণগুলো উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। রাফিজি ও আহলুস সুন্নাতের মধ্যকার দ্বন্দ্বের স্বরূপ স্পষ্টরূপে তুলে ধরা হয়েছে।
সুন্নি মুসলিম তথা আহলুস সুন্নাতের বিরুদ্ধে রাফিজিদের বিভিন্ন অপকৌশল ও তা প্রতিরোধে আহলুস সুন্নাতের গৃহীত পদক্ষেপের কথা সবিস্তারে আলোচনা করা হয়েছে। এ সাম্রাজ্যের তিনটি রাজধানী ছিল। প্রথমে তিউনিসিয়ার মাহদিয়া শহর (৯০৯-৯৪৮ খ্রিষ্টাব্দ)। তারপর তিউনিসিয়ার কায়রাওয়ানের কাছে অবস্থিত আল মানসুরিয়া শহর (৯৪৮-৯৭৩) এবং সর্বশেষ মিসরের কায়রো (৯৭৩-১১৭১)। উবায়দুল্লাহ মাহদির হাতে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে এবং সুলতান সালাহুদ্দিন আইয়ুবির হাতে এর পতন ঘটে।
উবায়দুল্লাহ ছিল ফাতিমি সাম্রাজ্যের প্রথম শিয়া রাফিজি খলিফা। উবায়দি সাম্রাজ্য ধ্বংসে উত্তর আফ্রিকাবাসীর বিরাট আন্দোলন-সংগ্রাম এবং রাফিজিদের বিরুদ্ধে আহলুস সুন্নাতের অনুসারী আলিমদের অস্ত্রধারণ ও ইসলামি তালিম-তারবিয়াত তথা শিক্ষাদীক্ষা প্রচার-প্রসারে তাঁদের ভূমিকার কথাও সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | ফাতিমি সাম্রাজ্যের ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | fatimi smrajjer itihas |
| লেখক | ড. আলী মুহাম্মদ সাল্লাবি |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| আইএসবিএন | 9789849896418 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
